বাংলাদেশ যেনো আর কর্তৃত্ববাদীদের হাতে না যায় তার দিকে সকলকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপির ভাইস্ চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।৮ মার্চ ২০২৫ ইং শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনে ডুয়েট প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল এসোসিয়েশনর আয়োজনে ইফতার ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস্ চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু প্রেসিডেন্ট ইন্জিনিয়ার্স ইনিস্টিটিউশন,উপস্থিত ছিলেন প্রকৌশলী মোঃ আশরাফ উদ্দিন বকুল বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক বিএনপি,বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ডঃ প্রকৌশলী সাব্বির মোস্তফা খান। বিশেষ অতিথির বক্তব্যে বক্তারা বলেন আগামী রাষ্ট্র গঠনে ডুয়েট প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল এসোসিয়েশনর ইন্জিনিয়ার হিসেবে যারা আছেন সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ ভাবে কাজ করলেই জাতীয়তাবাদী দলের হাতকে শক্তিশালী করা সম্ভব হবে।ইফতার ও দোয়া মাহ্ফিলে ইন্জিনিয়ার ছালাম সহ সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের এক মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী রুহুল আমিন সভাপতি (ডেজা)।সঞ্চালনা করেন প্রকৌশলী কে এম আসাদুজ্জামান চুন্নু সাধারণ সম্পাদক (ডেজা)।
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ যেনো আর কর্তৃত্ববাদীদের হাতে না যায় -শামসুজ্জামান দুদু
-
মোঃ আরাফাত হোসেন - আপডেট সময় ১১:৩৭:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
- ৭২৪ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ






















