০৮মার্চ শনিবার বগুড়ার গাবতলীতে সপ্তম শ্রেনীতে পড়ুয়া এক স্কুল ছাত্রকে গলাটিপে হত্যা করা হয়েছে। রাতে স্থানীয় লোকজন তার লাশ বাড়ীর পাশ্বে পুকুর পাড় থেকে উদ্ধার করে।
জানাগেছে, গাবতলী পৌরসভার ৯ নং ওয়ার্ডের উঞ্চুরকী উত্তরপাড়া গ্রামের হাফিজার রহমান মোল্লার ছোট ছেলে সিফাত (১৩) স্থানীয় মসজিদে ইফতার শেষে বাড়ি থেকে বের হয়, এর পর আর বাড়ি ফেরে নি। এরপর রাত ৯ টায় স্থানীয় লোকজন উঞ্চুরকী উত্তরপাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন পুকুরপাড়ে সিফাতকে পড়ে থাকতে দেখে চিৎকার দিলে লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে গাবতলী উপজেলা সরকারী হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার সিফাত মৃত বলে জানায়। কর্তব্যরত ডাক্তার আরো বলেন, সিফাতকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, গলায় হাতের আঙ্গুলের দাগ ছিল।
সিফাতের মা রুলি বেগম জানান, সিফাত রোজা ছিল, মসজিদে ইফতার শেষে বাড়ি এসে আবারো বেড়িয়ে যায় আমরা মনে করেছি হয়তো তারাবির নামাজে গেছে।কিন্তু রাত ৯ টায় হইচই পড়ে সিফাত পড়ে আছে, কেউ বলে ইমরান হোসেন হারু নামের এক হিজরার বাড়ির নিকট সিফাতের লাশ পড়ে ছিল, সেই তাকে হত্যা করেছে বলে সিফাতের মা রুলি বেগম সন্দেহ করছেন। সিফাত স্থানীয় এম আর মাল্টিমিডিয়া স্কুলে ৭ম শ্রেনীতে লেখা পড়া করতো। ৩ ভাইয়ের মধ্যে সে ছোট ।
গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবাল বলেন, পুলিশ সিফাতের মৃত্যুকে গুরুত্ব দিয়ে দেখছি, মৃত্যুর রহস্য উদঘাটনে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত সিফাতের লাশ হাসপাতালে ছিল।
আহসান হাবিব শিবলু, গাবতলী, বগুড়া 





















