ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলডিসি উত্তরণে মুক্তবাণিজ্য চুক্তি জোরদারের আহ্বান ডিসিসিআইর পবিপ্রবি শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া ফ্রী করল প্রশাসন উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি বিশ্বকাপের ধাক্কার পর জু’য়া খেলতে গিয়েও হারলেন নেইমার টিকটকার লিটন ও লেবু মিয়ার চুল কেটে দিল জনতা মাদলা সীমান্তে বিজিবির অভিযানে মোটরসাইকেল জব্দ মৌলভীবাজারের জুড়ী উপজেলার বন্যার্তদের পাশে ৫২ বিজিবি: ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাবার বিতরণ প্রবাসীদের জন্য সুখবর: আরও ৫ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা বিএমইটিতে নূর-এ-আলমকে ঘিরে দাপুটে সিন্ডিকেটের অভিযোগ শিক্ষামন্ত্রী ‘স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ’ : হাসনাত আবদুল্লাহ

চুনারুঘাটে স্কুলছাত্রীকে ইভটিজিং ৬ মাসের কারাদণ্ড যুবকের

হবিগঞ্জের চুনারুঘাটে কোচিংয়ে যাওয়ার পথে এক ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে আব্দুল মান্নান (২১) নামে এক বখাটেকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব আলম এ দন্ডাদেশ দেন । দণ্ডপ্রাপ্ত আব্দুল মান্নান মিরাশি গ্রামের আব্দুস সালামের ছেলে । তিনি পেশায় হোটেল বয় । পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শনিবার (৮ মার্চ) সকালে উপজেলার কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের জনৈক হিন্দু সম্প্রদায়ের দশম এক শ্রেণীর ছাত্রী স্কুলে কোচিংয়ে যাওয়ার পথে স্থানীয় হান্নানের মুদি দোকান অতিক্রম করার সময় ওই ছাত্রীকে উত্ত্যক্ত ও স্পর্শের চেষ্টা করে। এসময় ওই ছাত্রী শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে বখাটে মান্নানকে আটক করে পুলিশে খবর দেয় । খবর পেয়ে থানার উপ-পরিদর্শক স্বপন চন্দ্র সরকারের নেতৃত্বে একদল পুলিশ জনতার হাত থেকে উদ্ধার করে দুপুরে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন । এতে ইভটিজিংয়ের কথা স্বীকার করলে মান্নানকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। এছাড়াও অভিযোগ উঠেছে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে বখাটে এবং ভদ্রবেশী ইভটিজারদের উপদ্রব এখন বেড়ে গেছে। এসব বখাটে এবং ইভটিজাররা স্কুল ও কলেজের সামনে, পথে এবং আশপাশে দলবেঁধে দাঁড়িয়ে থাকে। এরা ছাত্রীদের উক্ত্যক্ত করে এবং প্রেম নিবেদন করে থাকে। এতে নম্রভদ্র মেয়েরা বিব্রতবোধ করে এবং অনেকসময় নিরাপত্তাহীনতাবোধ করে। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ নুর আলম জানান, ইভটিজিংয়ের বিরুদ্ধে প্রশাসন সমসময় কঠোর অবস্থানে রয়েছে । স্কুল-কলেজ সহ যেসব পয়েন্টে ইভটিজিং এর আশংকা রয়েছে ওখানেই প্রশাসনের লোকজন দায়িত্ব পালন করে। এ বিষয়ে কেউ অভিযোগ করলে তা গুরুত্ব সহকারে দেখা হয় এবং বিষয়ে প্রশাসনের পাশাপাশি স্থানীয়দের এগিয়ে আসা দরকার। এছাড়া কিশোর গ্যাং দের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি উত্তরণে মুক্তবাণিজ্য চুক্তি জোরদারের আহ্বান ডিসিসিআইর

চুনারুঘাটে স্কুলছাত্রীকে ইভটিজিং ৬ মাসের কারাদণ্ড যুবকের

আপডেট সময় ১০:৩৩:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫