রংপুর পীরগঞ্জের বড়দরগাহ ইউনিয়নের গুর্জ্জিপাড়া (মন্ডলাবাড়ী) অগ্নিকাণ্ডে খামারে সংরক্ষিত মুরগির খাদ্য, ১টি আইপিএস সহ খামারের যাবতীয় সরঞ্জামাদি পুড়ে গেছে। গত ৮ মার্চ শনিবার রাত ১২.৩০ টার দিকে উপজেলার বড়দরগাহ ইউনিয়নের গুজ্জিপাড়া এলাকার মন্ডলাবাড়ী শামছুজ্জামানের পুত্র আক্তারুজ্জামানের মুরগির খামারে আগুন লাগে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী খামারি। গভীর রাতে খামারে আগুন লাগলে তাৎক্ষণিক স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দেয় । ফায়ার সার্ভিসের ইউনিট আসার পূর্বেই স্থানীয়রা আগুন নিভাতে সক্ষম হয়। পেট্রোল দ্বারা অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে ফায়ার সার্ভিসের ইউনিট জানান। নাশকতা কিনা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার গভীর রাতে আক্তারুজ্জামানের মুরগির খামারে প্রথমে আগুন লাগে। আগুন টের পেয়ে স্থানীয়রা আগুন নিয়ণ্ত্রনে আনতে সক্ষম হয়। কিন্তু মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে খামারে থাকা সরঞ্জামাদি, মুরগির খাদ্য পুড়ে যায়। খামারের মালিক আক্তারুজ্জামান বলেন, এ বছর ঈদে বিক্রির জন্য মুরগিগুলো প্রস্তুত করা হচ্ছিলো। সে কারণে মুরগির খাদ্য সংরক্ষণ করা হয়েছিল। আমি অনেক কষ্ট করে তিল তিল করে মুরগিগুলোকে লালনপালন করছি I আমি সুষ্ঠ তদন্ত সাপেক্ষে দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। তারিকুল ইসলাম তারিক পীরগঞ্জ রংপুর প্রতিনিধি ০১৭৫১৪৫২৭৬২ তাং ৮/৩/২৫
সংবাদ শিরোনাম ::
পীরগঞ্জে গভীর রাতে খামারে আগুন
-
তারিকুল ইসলাম তারিক পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি - আপডেট সময় ০৭:৩১:৩৬ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
- ৬৬০ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ






















