ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলডিসি উত্তরণে মুক্তবাণিজ্য চুক্তি জোরদারের আহ্বান ডিসিসিআইর পবিপ্রবি শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া ফ্রী করল প্রশাসন উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি বিশ্বকাপের ধাক্কার পর জু’য়া খেলতে গিয়েও হারলেন নেইমার টিকটকার লিটন ও লেবু মিয়ার চুল কেটে দিল জনতা মাদলা সীমান্তে বিজিবির অভিযানে মোটরসাইকেল জব্দ মৌলভীবাজারের জুড়ী উপজেলার বন্যার্তদের পাশে ৫২ বিজিবি: ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাবার বিতরণ প্রবাসীদের জন্য সুখবর: আরও ৫ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা বিএমইটিতে নূর-এ-আলমকে ঘিরে দাপুটে সিন্ডিকেটের অভিযোগ শিক্ষামন্ত্রী ‘স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ’ : হাসনাত আবদুল্লাহ

পাংশায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে শনিবার (৮ মার্চ) “অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও ২৫জন দুস্থ নারীর মাঝে খাদ্য সহায়তা প্রদান কর্মসূচির আয়োজন করা হয়।
জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে পাংশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা’র সভাপতিত্বে এবং নারী অঙ্গন সংস্থার সভাপতি সান্তনা বিশ্বাসের উপস্থাপনায় আলোচনা সভায় পাংশার এসিল্যান্ড মো. আমিনুল ইসলাম, ইসলামিক রিলিফ বাংলাদেশ সংস্থার রাজবাড়ী ফিল্ড অফিসার সুমী বিশ্বাস ও চন্দনা মহিলা উন্নয়ন সংস্থার সভাপতি আলেয়া পারভীন প্রমূখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তহমিদা খানম।
আলোচনা সভা শেষে পাংশা পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নের ২৫ জন দুস্থ নারীর মাঝে পবিত্র রমজান উপলক্ষে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
পাংশা উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. রাজিবুল হক, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইসলামিক রিলিফ বাংলাদেশ রাজবাড়ী ফিল্ড অফিস কর্মসূচি পালনে সহযোগিতা করে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি উত্তরণে মুক্তবাণিজ্য চুক্তি জোরদারের আহ্বান ডিসিসিআইর

পাংশায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

আপডেট সময় ০৬:৪৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫