ঢাকা ১০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলডিসি উত্তরণে মুক্তবাণিজ্য চুক্তি জোরদারের আহ্বান ডিসিসিআইর পবিপ্রবি শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া ফ্রী করল প্রশাসন উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি বিশ্বকাপের ধাক্কার পর জু’য়া খেলতে গিয়েও হারলেন নেইমার টিকটকার লিটন ও লেবু মিয়ার চুল কেটে দিল জনতা মাদলা সীমান্তে বিজিবির অভিযানে মোটরসাইকেল জব্দ মৌলভীবাজারের জুড়ী উপজেলার বন্যার্তদের পাশে ৫২ বিজিবি: ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাবার বিতরণ প্রবাসীদের জন্য সুখবর: আরও ৫ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা বিএমইটিতে নূর-এ-আলমকে ঘিরে দাপুটে সিন্ডিকেটের অভিযোগ শিক্ষামন্ত্রী ‘স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ’ : হাসনাত আবদুল্লাহ

আট বছরের শিশুকে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের মৃত্যুদণ্ডের দাবিতে যবিপ্রবিতে মানববন্ধন

মাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা। আজ শনিবার (৮ মার্চ) দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ মানববন্ধন করেন সাধারণ শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ধর্ষণ শুধু একটি অপরাধ নয়, এটি মানবতার বিরুদ্ধে এক ভয়ংকর আঘাত। একটা শিশুকে ধর্ষণ করা এটা কোন স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব নয় বরং মানসিক বিকারগ্রস্থরাই এর সাথে জড়িত। আমাদের দেশের সকল রাজনৈতিক দল এবং সংগঠন সবাইকে একত্রিত হয়ে ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সরকারের প্রতি আমাদের স্পষ্ট দাবি জানাতে চাই , ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে, বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে, যাতে অপরাধীরা আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যেতে না পারে, ভিকটিমদের সুরক্ষা ও মানসিক পুনর্বাসনের যথাযথ ব্যবস্থা নিতে হবে, সর্বস্তরে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে যেন সমাজ থেকে এ ধরনের ঘৃণ্য অপরাধ নির্মূল হয়।

শিক্ষার্থীরা আরো বলেন, মাগুরায় আট বছরের শিশু ধর্ষিত হয়েছে যা অত্যন্ত অমানবিক। এসব ধর্ষকদের শাস্তি প্রকাশ্যে বাস্তবায়ন করা না হলে এদের শিক্ষা হবে না। ধর্ষকের শাস্তি ইসলামিক আইনে পাথর নিক্ষেপ এর মাধ্যমে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিতে হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি উত্তরণে মুক্তবাণিজ্য চুক্তি জোরদারের আহ্বান ডিসিসিআইর

আট বছরের শিশুকে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের মৃত্যুদণ্ডের দাবিতে যবিপ্রবিতে মানববন্ধন

আপডেট সময় ০৫:০৯:৩২ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫