ঢাকা ১০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলডিসি উত্তরণে মুক্তবাণিজ্য চুক্তি জোরদারের আহ্বান ডিসিসিআইর পবিপ্রবি শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া ফ্রী করল প্রশাসন উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি বিশ্বকাপের ধাক্কার পর জু’য়া খেলতে গিয়েও হারলেন নেইমার টিকটকার লিটন ও লেবু মিয়ার চুল কেটে দিল জনতা মাদলা সীমান্তে বিজিবির অভিযানে মোটরসাইকেল জব্দ মৌলভীবাজারের জুড়ী উপজেলার বন্যার্তদের পাশে ৫২ বিজিবি: ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাবার বিতরণ প্রবাসীদের জন্য সুখবর: আরও ৫ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা বিএমইটিতে নূর-এ-আলমকে ঘিরে দাপুটে সিন্ডিকেটের অভিযোগ শিক্ষামন্ত্রী ‘স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ’ : হাসনাত আবদুল্লাহ

ঠাকুরগাঁও পীরগঞ্জে মুকুলে ভরে গেছে প্রতিটি আমবাগান, বাম্পার ফলনের সম্ভাবনা

ঠাকুরগায়ের পীরগঞ্জ উপজেলার বেশিরভাগ আমবাগান মুকুলে ভরে যাওয়ায় বাম্পার ফলন এর আশা করছেন বাগান মালিক ও আম ব্যবসায়ীরা। তবে বৈরী আবহাওয়া নিয়ে কিছুটা চিন্তিত তারা। এ অবস্থায় আমের মুকুল ও গুটি ঝরে পড়া রোধে নিয়মিত সেচ ও প্রয়োজনীয় বালাইনাশক প্রয়োগের পরামর্শ দিচ্ছেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা। পীরগঞ্জ উপজেলার ২ নং কোষা রানীগঞ্জ, ৭ নং হাজিপুর, নয় নং সেনগাও, ১০ নং জাবরহাট, ৩ নং খানগাও ইউনিয়ন গুলোতে আম উৎপাদন বেশি হয়ে থাকে। উল্লেখিত ইউনিয়ন গুলোতে অনেক বাগান ঘুরে দেখা গেছে মুকুল নেই এমন কোন গাছ নেই। উন্নত জাতের ছোট ছোট বাগানেও ব্যাপক হারে মুকুল এসেছে।মুকুলের মৌ মৌ গন্ধে ভরে গেছে চারদিক।
এর মধ্যে কিছু বাগানে আমের গুটি আসতে শুরু করেছে। তাই পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন অধিকাংশ বাগান মালিক। এছাড়া গাছে পোকার আক্রমণ ঠেকাতে বালাইনাশক প্রয়োগ অব্যাহত রেখেছেন। আবহাওয়া অনুকূলে থাকলে এবছর আমের বাম্পার ফলনের আশা করছেন স্থানীয় বাগান মালিক ও আম ব্যবসায়ীরা। উপজেলা কৃষি অফিসের তথ্য মতে এবছর ১২০৭হেক্টর জমিতে হেক্টর প্রতি ১৬ টনের অধিক ফলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বাগান মালিকরা জানায়, আমের মুকুলে তারা অত্যন্ত আশাবাদী। এখন তাদের এই আশার সবটাই নির্ভর করছে আবহাওয়ার উপর। যদি আবহাওয়া অনুকূলে থাকে তবে এবার আমের ফলন তাদের মুখে হাসি ফোটাবে, এমনটাই বিশ্বাস করেন তারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি উত্তরণে মুক্তবাণিজ্য চুক্তি জোরদারের আহ্বান ডিসিসিআইর

ঠাকুরগাঁও পীরগঞ্জে মুকুলে ভরে গেছে প্রতিটি আমবাগান, বাম্পার ফলনের সম্ভাবনা

আপডেট সময় ০৩:৫০:৫৫ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫