ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

বকশীগঞ্জ হাসপাতাল কার্যক্রম পরিদর্শনে সিভিল সার্জন

জামালপুরের বকশীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা কার্যক্রম সহ দাপ্তরিক কার্যক্রম পরিদর্শন করা হয়েছে।
শনিবার (৮ মার্চ) দুপুরে জামালপুর জেলার নবনিযুক্ত সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক হাসপাতালের কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক হাসপাতালের চিকিৎসা সেবার মান ও বিভিন্ন বিষয় নিয়ে রোগী ও রোগীদের স্বজনদের সঙ্গে কথা বলেন।
এসম তিনি রোগীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবা দিতে উপস্থিত চিকিৎসক, নার্স ও স্টাফদের নির্দেশ প্রদান করেন।
পরিদর্শনকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, নার্স ও স্টাফরা উপস্থিত ছিলেন।
হাসপাতাল পরিদর্শন শেষে সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক জানান, আমি জামালপুর জেলা সিভিল সার্জন হিসেবে সদ্য যোগদান করেছি। সারা জেলার চিকিৎসা সেবার গুণগতমানে পরিবর্তন আসবে।
আমাদের চিকিৎসক ও স্টাফদের নির্দেশনা দেওয়া হয়েছে যাতে রোগীদের অহেতুক হয়রানি করা বা সেবার ঘাটতি না পড়ে। তবে বকশীগঞ্জ একটি পিছিয়ে পড়া উপজেলা। এই উপজেলার বেশির ভাগ মানুষ দরিদ্র তাই এই উপজেলায় স্বাস্থ্য সেবার মান বাড়ানো ও উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

বকশীগঞ্জ হাসপাতাল কার্যক্রম পরিদর্শনে সিভিল সার্জন

আপডেট সময় ০৩:৪১:৫০ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫