ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

 হরিপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

‎‎ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে  আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎ র‍্যালীটি শনিবার (৮ই মার্চ/২৫) সকাল সাড়ে ১০:০০টায় হরিপুর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার  উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে আনন্দমুখর পরিবেশে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‎আলোচনা সভায় সভাপতি ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো.আরিফুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার হরিপুর-ঠাকুরগাঁও। মো. আরিফুজ্জামান বলেন, “নারী শিক্ষিত হলে গোটা পরিবার শিক্ষিত হয়,নারী সচেতন হলে সমাজ সচেতন হয়। নারীদের ক্ষমতায়ন এবং তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। তাই তাদের চ্যালেঞ্জ মোকাবিলায় নির্যাতন, বৈষম্য, সহিংসতা এবং সামাজিক কু-প্রথার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। “নারী সমাজের অগ্রগতি ও ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন,”নারীদের প্রতি সম্মান ও তাদের অধিকার নিশ্চিত করতে পারলেই আমরা একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে পারব।”
‎
‎অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোছা. জাকিয়া পারভীন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, হরিপুর ঠাকুরগাঁও।
‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মো.রুহ্নল আমিন(ক্লার্ক), উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, হরিপুর-ঠাকুরগাঁও।
‎জনসংগঠন সিডিএ পক্ষ থেকে বক্তব্য রাখেন মোছা. মেরিনা খাতুন, ওয়ার্ল্ড ভিশন থেকে মোছা. সুমি আক্তার,ইএসডিইও থেকে হেমতা রাণী।
‎
‎আরও উপস্থিত ছিলেন সাংবাদিক
‎ স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি,শিক্ষক, শিক্ষার্থীসহ অসংখ্য নারী ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

 হরিপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

আপডেট সময় ০৩:৩৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫