ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি বিশ্বকাপের ধাক্কার পর জু’য়া খেলতে গিয়েও হারলেন নেইমার টিকটকার লিটন ও লেবু মিয়ার চুল কেটে দিল জনতা মাদলা সীমান্তে বিজিবির অভিযানে মোটরসাইকেল জব্দ মৌলভীবাজারের জুড়ী উপজেলার বন্যার্তদের পাশে ৫২ বিজিবি: ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাবার বিতরণ প্রবাসীদের জন্য সুখবর: আরও ৫ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা বিএমইটিতে নূর-এ-আলমকে ঘিরে দাপুটে সিন্ডিকেটের অভিযোগ শিক্ষামন্ত্রী ‘স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ’ : হাসনাত আবদুল্লাহ কালুখালীতে দিনব্যাপী পরিদর্শনে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

শরীয়তপুর জাজিরায় বিদ্যালয়ের বারান্দা থেকে কম্বলে মোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

শরীয়তপুরের জাজিরায় একটি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দা থেকে কম্বলে মোড়ানো অজ্ঞাতনামা এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার(৭ মার্চ ) সন্ধায় উপজেলার পালেরচর ইউনিয়নের ফজলুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দা থেকে কম্বলে মোড়ানো ঐ ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বিদ্যালয়ের মাঠে খেলতে আসে কয়েকজন শিশু। তারা কম্বলে মোড়ানো এক ব্যক্তিকে শুয়ে থাকতে দেখে ঘুমিয়ে আছে ভেবে বিষয়টি গুরুত্ব দেয়নি।তবে বিকেলে আবার যখন তারা স্কুলের মাঠে আসে, তখন ঐ ব্যক্তিকে একই অবস্থায় দেখতে পেয়ে তারা কাছে যায় এবং রক্তের ছাপ দেখতে পায়। পরে বিষয়টি তারা স্থানীয়দের জানায়। এরপর স্থানীয়রা পুলিশকে খবর দিলে জাজিরা থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরী করে। মৃতের বয়স পঞ্চাশোর্ধ বছরের হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
স্থানীয়রা বলছেন, মৃত ব্যক্তি ঐ এলাকার বাসিন্দা নয়। তিনি অন্যত্র হতে দিনমজুরের কাজে এসেছেন বলে ধারণা করছেন তারা।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আনু খা বলেন, ‘মরদেহটি অন্য কোনো জেলার লোকের হবে। আমাদের এখানে অন্য জেলা হতে অনেক শ্রমিক কাজ করতে আসে। মাঝেমধ্যে দেখা যায় কাজকর্ম না পেলে রাতে স্কুলের বারান্দায় ও পালেরচর বাজারে থাকে।’

নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং মরদেহের মাথার পাশে মাঝারি আকারের কয়েকটি ইটের টুকরো দেখা যায়। লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

এবিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকার্তা(ওসি) মোহাম্মদ দুলাল আকন্দ বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। তথ্য প্রযুক্তির মাধ্যমেও পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে অনুসন্ধান চলমান রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর তার মৃত্যুর কারন জানা যাবে।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি

শরীয়তপুর জাজিরায় বিদ্যালয়ের বারান্দা থেকে কম্বলে মোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট সময় ১২:৪৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫