ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি বিশ্বকাপের ধাক্কার পর জু’য়া খেলতে গিয়েও হারলেন নেইমার টিকটকার লিটন ও লেবু মিয়ার চুল কেটে দিল জনতা মাদলা সীমান্তে বিজিবির অভিযানে মোটরসাইকেল জব্দ মৌলভীবাজারের জুড়ী উপজেলার বন্যার্তদের পাশে ৫২ বিজিবি: ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাবার বিতরণ প্রবাসীদের জন্য সুখবর: আরও ৫ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা বিএমইটিতে নূর-এ-আলমকে ঘিরে দাপুটে সিন্ডিকেটের অভিযোগ শিক্ষামন্ত্রী ‘স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ’ : হাসনাত আবদুল্লাহ কালুখালীতে দিনব্যাপী পরিদর্শনে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

নরসিংদীতে বসত ঘর আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু

নরসিংদীর প্রত্যন্ত চরাঞ্চলে বসত ঘরে আগুন লেগে সুরাইয়া নামে ৬ বছরের এক ঘুমন্ত শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সদর উপজেলার করিমপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। মর্মান্তিক এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত শিশু সুরাইয়া রসুলপুর গ্রামের মনির হোসেনের মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বসত ঘরটিতে শিশু সুরাইয়া ঘুমিয়ে ছিল। এসময় ঘরে অন্য কেউ ছিলেন না। হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে মনির হোসেনের বসত ঘরে আগুন লেগে যায়। মহুর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই বেশী ছিল যে অল্প সময়ের বসত ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এসময় অগ্নি দগ্ধ হয়ে ঘুমন্ত শিশু সুরাইয়ার মৃত্যূ হয়।
আগুন নিভে যাওয়ার পর ঘর থেকে শিশু সুরাইয়ার অগ্নিদগ্ধ কঙ্কাল অবস্থায মরদেহ উদ্ধার করা হয়।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত গনমাধ্যমকে জানান , বসত ঘরে আগুন লেগে এক শিশু নিহতের ঘটনা ঘটেছে। ঘটনার তদন্তে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি

নরসিংদীতে বসত ঘর আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু

আপডেট সময় ১১:২৯:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫