ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

নিষিদ্ধ ‘হিযবুত তাহরীর’ সাথে সম্পৃক্ততার অভিযোগে দুই কুবি শিক্ষার্থী গ্রেফতার

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘হিযবুত তাহরীর’ সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ প্রশাসন। বর্তমানে তারা হাজতে রয়েছেন।

শিক্ষার্থী দুজন হলেন– ২০১৭-১৮ বর্ষের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী আবু তাহের সাগর এবং ২০২১-২২ বর্ষের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের তৌকির আহাম্মেদ।

শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহিনুল ইসলাম।

জানা যায়, অভিযুক্ত দুইজন নিষিদ্ধ সংগঠন ‘হিযবুত তাহরীর’র সাথে যুক্ত থাকার সন্দেহে কুমিল্লা শহরের কান্দিরপাড় এলাকা থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ডিবি পুলিশ। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের পর কোতোয়ালি মডেল থানায় তাদের হস্তান্তর করা হয়। সেখান থেকে পুলিশ প্রশাসন বাদী হয়ে মামলা দায়ের করে।

এবিষয়ে জানতে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) একাধিকবার মুঠোফোনে কল দিলেও সাড়া পাওয়া যায়নি।

এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহিনুল ইসলাম বলেন, ‘তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। তারা দুজনে এখন হাজতে আছে আগামীকাল তাদের কোর্টে তোলা হবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ আব্দুল হাকিম বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যেনো তাদেরকে ছাড়িয়ে আনা যায়। রাত ১২টা অবধি থানায় ছিলাম, পুলিশের উচ্চ পর্যায়েও বিষয়টি অবগত করেছি। তাদের জামিনের বিষয়ে পুলিশকে জানিয়েছি।’

এর আগে, সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ হান্নান রাহিমকে একই অভিযোগের ভিত্তিতে কোটবাড়ি থেকে তুলে নিয়ে যায় র‍্যাব-১১। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের পর রাত সাড়ে ১০ টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

নিষিদ্ধ ‘হিযবুত তাহরীর’ সাথে সম্পৃক্ততার অভিযোগে দুই কুবি শিক্ষার্থী গ্রেফতার

আপডেট সময় ১১:২২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫