ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

নোয়াখালীতে চাঁদাবাজির অভিযোগে পদ হারালেন বিএনপির ৩ নেতা

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নোয়াখালীর বিভিন্ন উপজেলার তিন নেতাকে দল থেকে অব্যাহতি দিয়েছে বিএনপি। একই সঙ্গে তাঁদের বিএনপির প্রাথমিক সদস্য পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার বিকেলে জেলা বিএনপির সদস্যসচিব মো. হারুনুর রশিদ আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সদস্যসচিব স্বাক্ষরিত তিনটি আলাদা বিজ্ঞপ্তি থেকে ওই তিন নেতাকে অব্যাহতির বিষয়টি জানা গেছে।
অব্যাহতি পাওয়া বিএনপি নেতারা হলেন জেলার কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের জসিম, সদর উপজেলার সহসভাপতি নুরুল আমিন ও হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নের সভাপতি তানভির হায়দার তান্না।

দলীয় সূত্রে জানা গেছে, অব্যাহতি দেওয়া ওই তিন নেতা গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বিভিন্ন সময় নিজ নিজ এলাকায় প্রভাব খাটিয়ে চাঁদাবাজি করে আসছেন। ভুক্তভোগীদের পক্ষ থেকে এসব বিষয়ে দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা হয়। পরে তদন্ত করে তাঁদের অভিযোগের সত্যতা পেয়ে অব্যাহতির সিদ্ধান্ত নেয় দলটি।

জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো আজকের পত্রিকাকে বলেন, যাঁরা দলের সাংগঠনিক বহির্ভূত কাজ করবেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ রয়েছে। অব্যাহতি দেওয়া তিন নেতার বিরুদ্ধে তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়ায় তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে। আজ (শুক্রবার) থেকে দলের সব ধরনের কার্যক্রম থেকে তাঁদের বিরত থাকতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

নোয়াখালীতে চাঁদাবাজির অভিযোগে পদ হারালেন বিএনপির ৩ নেতা

আপডেট সময় ১১:১১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫