ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

কুবি শিক্ষার্থীকে হিযবুত তাহরীর সন্দেহে তুলে নিয়ে যায় র‍্যাব, জিজ্ঞাসাবাদের পর মুক্ত

  • কুবি প্রতিনিধি
  • আপডেট সময় ১১:০৭:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • ৬৯৩ বার পড়া হয়েছে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগের ২০১৭-২০১৮ সেশনের শিক্ষার্থী ও থিয়েটার, কুবির সাধারণ সম্পাদক মোহাম্মদ হান্নান রাহিমকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর সঙ্গে যুক্ত থাকার সন্দেহে তুলে নিয়ে যায় র‍্যাব-১১। পরে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়।

শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যায় কোটবাড়ি থেকে তাকে তুলে নিয়ে যায় র‍্যাব -১১।

জানা যায়, নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সাথে যুক্ত থাকার তথ্যের ভিত্তিতে মোহাম্মদ হান্নান রাহিমকে তুলে নিয়ে যায় র‍্যাব। পরবর্তীতে কুমিল্লার কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেখান থেকে রাত সাড়ে ১০ টার দিকে জিজ্ঞাসাবাদের পর হান্নান রাহিমকে ছেড়ে দেয় পুলিশ।

এ ব্যাপারে র‍্যাব -১১ এর উপ পরিচালক লে. কমান্ডার মাহমুদুল হাসান বলেন, ‘আমরা একটি তথ্যের ভিত্তিতে তাকে নিয়ে গেছিলাম কথা বলার জন্য, জিজ্ঞাসাবাদে তেমন কিছু পাওয়া যায়নি। পর তাকে থানায় হস্তান্তর কর হয় এবং থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে।’

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহিনুল ইসলাম বলেন, ‘তাকে আটক বা গ্রেফতার করা হয়নি শুধু তথ্য যাচাই বাছাই করার জন্য নিয়ে আসে র‍্যাব। সে হিযবুত তাহরীর সাথে যুক্ত এরকম তথ্য ছিল। পরে থানায় আনা হয়। কথা বলার পর এখন তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

কুবি শিক্ষার্থীকে হিযবুত তাহরীর সন্দেহে তুলে নিয়ে যায় র‍্যাব, জিজ্ঞাসাবাদের পর মুক্ত

আপডেট সময় ১১:০৭:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫