মানিকগঞ্জ শিবালয় উপজেলার জাফরগঞ্জ বাজারে পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখা ও বাজার ব্যবস্থা স্থিতিশীল রাখতে ৬ই মার্চ শুক্রবার ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এ সময় অতিরিক্ত মূল্য রাখা, মূল্যতালিকা না থাকা,ওজনে কারচুপি ও অস্বাস্থ্যকর পরিবেশে খবার সংরক্ষনসহ বিভিন্ন অপরাধে ৩ ব্যবসায়ীকে ১২৫০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শিবালয় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ আহমেদ। এ তিনি বলেন,পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও বাজার ব্যবস্থা স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালত নিয়মিত পরিচালিত হবে।
সংবাদ শিরোনাম ::
মানিকগঞ্জ শিবালয়ে ভ্রাম্যমান আদালত পরিচালিত
-
মোঃ শামীম মিয়া,মানিকগঞ্জ জেলা প্রতিনিধি - আপডেট সময় ০৯:৪৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
- ৬৮৪ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ
























