ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মৌলভীবাজারের জুড়ী উপজেলার বন্যার্তদের পাশে ৫২ বিজিবি: ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাবার বিতরণ প্রবাসীদের জন্য সুখবর: আরও ৫ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা বিএমইটিতে নূর-এ-আলমকে ঘিরে দাপুটে সিন্ডিকেটের অভিযোগ শিক্ষামন্ত্রী ‘স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ’ : হাসনাত আবদুল্লাহ কালুখালীতে দিনব্যাপী পরিদর্শনে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ প্রজনন সক্ষমতা নিয়ে পুরুষদের জন্য বড় সতর্কবার্তা এইচএসসি পরীক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে নীলফামারীর শিক্ষার্থীদের সমর্থন বরগুনার পাথরঘাটায় লেমুয়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক বন্যায় দেশে ৫৬ জনের মৃত্যু, ১০ হাজারের বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে

ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই যাকাতভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব : অধ্যাপক গোলাম রসুল

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শূরা সদস্য ও যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল বলেছেন, নামাজ ও রোজার মতোই যাকাত আদায় করাও একটি ফরজ ইবাদত, যা দারিদ্র্য দূরীকরণে অন্যতম প্রধান মাধ্যম। যাকাত সম্পদের পবিত্রতা অর্জনের সর্বোত্তম পন্থা এবং দরিদ্রদের হক। যাকাতভিত্তিক অর্থব্যবস্থা প্রতিষ্ঠিত হলে সমাজে ধনী দরিদ্রের ভারসাম্য বজায় থাকবে।-, যা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই প্রতিষ্ঠা করা সম্ভব।
তিনি আরও বলেন, যাকাত ইসলামী অর্থব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশের ৯০% জনগণ মুসলিম হলেও ধনী-দরিদ্রের ব্যবধান বাড়ছে। এই বৈষম্য দূর করতে যাকাতের সঠিক বণ্টন নিশ্চিত করতে হবে। এটি কেবল দারিদ্র্য বিমোচন নয়, বরং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের একটি উপায়। যাকাতভিত্তিক অর্থনীতি চালুর মাধ্যমে সুদমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব। সুদ মানুষকে শোষণ করে, আর যাকাত সমাজের অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করে। শুধু যাকাত আদায় নয়, ইসলামের সার্বিক বিধান বাস্তবায়নের জন্য প্রতিটি মুসলমানকে প্রচেষ্টা চালাতে হবে।
শুক্রবার (৭ মার্চ) বিকেলে শহরের রেড-টাউন হোটেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর সাংগঠনিক জেলার পেশাজীবী থানা এবং জয়তী সোসাইটিতে যশোর চ্যারিটির উদ্যোগে সূধি সমাবেশ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক জেলার পেশাজীবি থানার সভাপতি খন্দকার রশিদুজ্জামান রতনের সভাপতিত্বে এবং সেক্রেটারি আবু ফয়সালের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্যে আধ্যাপক গোলাম রসুল আরো বলেন, আল্লাহ ধনীদের সম্পদের ওপর দরিদ্রদের অধিকার দিয়েছেন। রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থাপনা কার্যকর না থাকায় জামায়াতে ইসলামী প্রাতিষ্ঠানিকভাবে যাকাত আদায় ও বিতরণের ব্যবস্থা গ্রহণ করেছে। সকল সামার্থবান ব্যক্তিকে জামায়াতের এই কার্যক্রমে যুক্ত হয়ে দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান ।
অনুষ্ঠানে বিশেষ অথিতির বক্তব্য দেন যশোর জেলা সহকারি সেক্রেটারি বেলাল হোসাইন। অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা তারবিয়াত সেক্রেটারি আধ্যাপক আবু মাহাদি, পেশাজীবী থানার অফিস সেক্রেটারি গাউসুল আজম, সমাজ কল্লাণ সেক্রেটারি রেজওয়ান হোসেন।
এদিকে চ্যারিটি যশোরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শহর জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক শামসুজ্জামানের সভাপতিত্বে প্রধান অলোচক ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট গাজী এনামুল হক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মৌলভীবাজারের জুড়ী উপজেলার বন্যার্তদের পাশে ৫২ বিজিবি: ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাবার বিতরণ

ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই যাকাতভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব : অধ্যাপক গোলাম রসুল

আপডেট সময় ০৯:৩৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫