চাঁপাইনবাবগঞ্জে নবাবগঞ্জ সরকারি কলেজের ভিতর থেকে ৫ টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ মার্চ) বিকালে ৪ টার দিকে কলেজের শহীদ মিনারের পিছন থেকে পরিত্যক্ত অবস্থায় ৫টি ককটেল উদ্ধার করা হয় । তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, নবাবগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনারের পেছনে একটি শপিং ব্যাগে ককটেল সাদৃশ্য বস্তু পড়ে থাকার খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫টি ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করার জন্য পানিতে রাখা হয়েছে। এই ঘটনায় কাউকে আটক করা হয়নি। ওসি আরও জানান, কে বা কারা ককটেলগুলো রেখেছিল তার অনুসন্ধান শুরু হয়েছে।
সংবাদ শিরোনাম ::
নবাবগঞ্জ সরকারি কলেজ থেকে ৫টি পরিত্যক্ত ককটেল উদ্ধার
-
মোঃ জাহিদ হাসান চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি - আপডেট সময় ০৮:৩৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
- ৬৩৬ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ





















