ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

ভালুকায় গৃহবধূকে মারধর ও সম্পত্তি লুট, থানায় অভিযোগ

ময়মনসিংহের ভালুকায় পারিবারিক বিরোধের জেরে এক গৃহবধূর উপর হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে বাড়ি-ঘর ভাংচুর, মারধর ও সম্পত্তি ক্ষতিগ্রস্ত করার অভিযোগ আনা হয়েছে।

ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নের পাইলাব গ্রামের মৃত মুন্তাছ আলী শেখের ছেলে মোঃ মফিজুলের পরিবারের সাথে একই এলাকার আব্দুল বাতেনের ছেলে মোঃ মনির মিয়া (৩৮), মোঃ মামুন মিয়া (৩৫), মোঃ নাঈম মিয়া (৩০) এবং বাতেনের স্ত্রী মোছাঃ মাজেদা খাতুন (৫৫) এর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। গত ৩ মার্চ দুপুর ১২টার দিকে উল্লেখিত ব্যক্তিরা সহ অজ্ঞাত আরও ৪-৫ জন পূর্ব পরিকল্পিতভাবে ধারালো দা, লোহার রড, শাবল, বাঁশের লাঠি ইত্যাদি দেশীয় অস্ত্র নিয়ে মফিজুলের বসত-বাড়িতে হামলা করে। এসময় মফিজুলের স্ত্রী মোছাঃ চম্পা বেগম (৪২) ও মেয়ে মোছাঃ শাহিনুর আক্তার (২৪) সহ মফিজুলকে মারধর করা হয়। এতে চম্পা বেগম গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী মফিজুল জানান, হামলাকারীরা তার বসত-বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে টিনের বেড়া ভাংচুর করে ৪,৫০,০০০ টাকার ক্ষয়ক্ষতি করে। এছাড়া ঘরের আসবাপত্র ভাংচুর করে ২,৫০,০০০ টাকার ক্ষয়ক্ষতি সহ একটি ৪৫,০০০ টাকার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় এবং তার মেয়ের ভ্যানিটি ব্যাগ থেকে নগদ ১,২৫,০০০ টাকা জোরপূর্বক নিয়ে নেয়। হামলাকারীরা পরবর্তীতে তাদের মেরে ফেলার হুমকি দেয়। মফিজুলের পরিবার প্রাণভয়ে আতঙ্কিত এবং তারা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়েছেন।

অভিযুক্ত মনির মিয়া দাবি করেন, মফিজুলের পরিবার তাদের সম্পত্তি জোরপূর্বক দখল করে রেখেছে এবং পারিবারিক কলহের জেরে উভয়পক্ষের মধ্যে মারামারি হয়েছে। তিনি আরও বলেন, মফিজুলের পরিবারও তাদের মারধর করেছে।

ভালুকা মডেল থানার ওসি শামসুল হুদা খান জানান, তারা একটি লিখিত অভিযোগ পেয়েছেন এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

ভালুকায় গৃহবধূকে মারধর ও সম্পত্তি লুট, থানায় অভিযোগ

আপডেট সময় ০৭:৫২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫