ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

বাংলাদেশ ভূমিহীন আন্দোলন এর পক্ষ থেকে গণসংগীত শিল্পী এপোলো জামালীকে শ্রদ্ধাঞ্জলি

বাংলাদেশ ভূমিহীন ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আজ সকাল ১০ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। শ্রদ্ধাঞ্জলি দেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলন এর প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্র সংষ্কার আন্দোলনের প্রধান সম্ময়ক এডভোকেট হাসনাত কাইয়ুম, বাংলাদেশ ভূমিহীন আন্দোলন এর সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ছামিউল আলম রাসু, শ্রমিক নেতা রাষ্ট্র শ্রমিক আন্দোলনে আহবায়ক মোঃ মিন্টু মিয়া, রাষ্ট্র সংষ্কার আন্দোলনের নারী নেত্রী জাকিয়া শিশির, রাষ্ট্র সংষ্কার আন্দোলনের সম্মন্য়ক সদস্য বীর মুক্তিযোদ্ধা মাহমুদ জামাল কাদেরী প্রমুখ।

শেখ নাসির উদ্দিন বলেন, এপোলো জামালী একজন বহুগুণের মানুষ ছিলেন তিনি সাধারণ মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন। তিনি বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে গেছেন নিপরিত মেহনতী মানুষের জন্য। বহুমাত্রিক এ্যাপোলো জামালী নিজেই একটি প্রতিষ্ঠান হয়ে উঠেছিলেন। তিনি বিবাহ করেননি ঘর-সংসার করেননি, মেহনতি শ্রমজীবী মার খাওয়া নিপীড়িত মানুষের ঘরে আলো জ্বালাতে যেয়েই জীবন পার করছেন, মানুষের অধিকার ও মুক্তির পথেই নিজের জীবন স্বার্থকতা খুঁজেছেন। আমরা তার বিদায়ী আত্মার শাস্তি কামনা করি।

রাজনীতিবিদ সংস্কৃতিকর্মী গণসংগীত শিল্পী এপোলো জামালী গত ০২ মার্চ ২০২৫ইং তারিখে মারা গেছেন।

তিনি একাধারে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গণসংগীত শিল্পী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য।

রোববার (২ মার্চ) দুপুর সাড়ে ১২টায় ঢাকার হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

এপোলো জামালী দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস ও ফুসফুসের সমস্যায় ভুগছিলেন। চিরকুমার এপোলো জামালী জীবনের ৪৫ বছর বিপ্লবী রাজনৈতিক তৎপরতায় নিজেকে নিয়োজিত রেখেছেন। তিনি সংহতি সংস্কৃতি সংসদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। গণসংস্কৃতি ফ্রন্টেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি অনেক জনপ্রিয় গণসংগীতের রচয়িতা, সুরকার ও গায়ক ছিলেন। যে কোনো দুর্যোগে তিনি সর্বস্ব উজাড় করে গণমানুষের পাশে দাঁড়িয়েছেন। বাংলাদেশ ভূমিহীন আন্দোলন তার বিদায়ী আত্মার শাস্তি কামনা করে শ্রদ্ধা জানাই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

বাংলাদেশ ভূমিহীন আন্দোলন এর পক্ষ থেকে গণসংগীত শিল্পী এপোলো জামালীকে শ্রদ্ধাঞ্জলি

আপডেট সময় ০৬:৪৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫