গতকাল ৬ মার্চ বৃহস্পতিবার বিকাল ২.০০ ঘটিকায় তামাবিল পাথর আমদানিকারক গ্রুপের কার্যালয়ে বর্তামান কমিটি সদ্য ঘোষিত নির্বাচন কমিশনারের কাছে দায়িত্ব হস্তান্তর করেন এবং নবগঠিত নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহন করেন।দায়িত্ব গ্রহণের পর বিগত সকল কার্যকরী ~~ কমিটি বাতিল ঘোষনা করেন বর্তমান নির্বাচন কমিশন। দ্রুত সংগঠনের সকল সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে একটি কমিটি উপহার দিয়ে ব্যবসার সুন্দর পরিবেশ সৃষ্টি জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
শীঘ্রই নির্বাচন কমিশনের মাধ্যমে সংগঠনের সকল সদস্যদের সমন্বয়ে আগামী নির্বাচন নিয়ে মতবিনিময় করে নির্বাচন প্রক্রিয়া শুরু করবেন বলে জানান নির্বাচন কমিশনার।
আগামী ১৫/০৩/২৫রোজ শনিবার বিকাল ২.০০ টায় অফিস কার্যালয় হল রুমে অনুষ্ঠিত হবে।বর্তমান নির্বাচন কমিশন হচ্ছেন পাথর আমদানি কারক গ্রুপ,র সদস্যদের মধ্য থেকে নির্বাচন পরিচালনার জন্য নিম্নের ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
১.মুহিবুল হক, নির্বাচন কমিশনার।
২.মো: শাহজাহান সিদ্দিকী, সদস্য সচিব।
৩.ওমর ফারুক,সদস্য।
৪.মহর আলী মেম্বার, সদস্য।
৫.বেলাল হোসাইন,সদস্য।
রাজু বিশ্বাস,গোয়াইনঘাট 























