ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনার পাথরঘাটায় লেমুয়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক বন্যায় দেশে ৫৬ জনের মৃত্যু, ১০ হাজারের বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে এক দেশ, এক কিউআর’ বাস্তবায়নে কুঞ্জেরহাটে পূবালী ব্যাংকের বর্ণাঢ্য আয়োজন ত্বকের চুলকানি দূর করবে যেসব ঘরোয়া উপায় থাইল্যান্ডের বারে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৩০ বন্যা পরিস্থিতি মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবি ঘোষণা শিক্ষার্থীদের জুয়ার নেশা মেটাতে একসঙ্গে ১৪ জনকে বিয়ে করলেন চীনা নারী বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চের তারকা সঞ্জয় এবার মাতাবেন ঢাকা উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

চট্টগ্রামের সিটি কর্পোরেশন ৯ নাম্বার ওয়ার্ড সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

চট্টগ্রামের বহুল আলোচিত ও চট্টগ্রাম সিটি কর্পোরেশেনের ৯ নম্বর ওয়ার্ডের এর সাবেক কাউন্সিলর আওয়ামী লীগ নেতা পাহাড়খেকো হিসেবে পরিচিত জহিরুল আলম জসিমকে ঢাকা থেকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

গত বুধবার (০৫ মার্চ) গভীর রাতে ঢাকার বনশ্রী এলাকা থেকে চট্টগ্রামের আকবর শাহ থানা পুলিশের একটি আভিযানিক দল জহিরুল আলম জসিমকে গ্রেফতার করে।

জহিরুল আলম জসিম উত্তর পাহাড়তলী থানা ওয়ার্ড আওয়ামী লীগের সর্বশেষ কমিটির যুগ্ম আহ্বায়ক। নগরীর আকবর শাহ এলাকায় বছরের পর বছর সরকারি একাধিক পাহাড় কেটে বিশাল সাম্রাজ্য গড়েছিলো চসিকের সাবেক এই কাউন্সিলর জহিরুল আলম জসিম গত বছরের ৫ই আগস্টে প্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জসিম আত্মগোপনে চলে যায়।

বৃহস্পতিবার এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে আকবর শাহ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

জসিমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আকবর শাহ এলাকায় পাহাড় কেটে রাস্তাসহ বিভিন্ন স্থাপনা তৈরির অভিযোগ রয়েছে।২০২৩ সালের ২৬ জানুয়ারি আকবর শাহ এলাকায় পাহাড় কাটা ও ভরাটের স্থান পরিদর্শনে গেলে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী ও বর্তমান অন্তবর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়িতে ঢিল ছোড়া ও হুমকি দেওয়ার মামলায় ১ নম্বর আসামি হিসেবে জহিরুল আলম জসিম কে অভিযুক্ত করা হয়েছিল।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি আকবর শাহ থানা এলাকায় একটি বহুতল আবাসিক ভবনে সাবেক কাউন্সিলর জহিরুল আলম জসিম লুকিয়ে আছে এমন সংবাদে স্থানীয় লোকজন পুরো ভবন সারা রাত ঘেরাও করে রেখেছিল। এরপর পুলিশ পুরো ভবন তল্লাশী চালিয়ে জহিরুল আলম জসীমকে পাননি। তবে জসিমের স্ত্রীকে ঐ ভবনের একটি ফ্ল্যাট থেকে গ্রেফতার করেছিল পুলিশ।

চট্টগ্রাম মহানগর পুলিশের এক সিনিয়র কর্মকর্তা আমাদের মাতৃভূমি কে জানিয়েছেন, ঢাকা বনশ্রী এলাকা হইতে জহিরুল আলম জসিমকে গ্রেপ্তার করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরগুনার পাথরঘাটায় লেমুয়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক

চট্টগ্রামের সিটি কর্পোরেশন ৯ নাম্বার ওয়ার্ড সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

আপডেট সময় ০৮:০২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫