পাবনা জেলার কুঠিপাড়া আহেদ আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে, আহেদ আলী বিশ্বাস মানব কল্যাণ ট্রাস্টের উদ্যোগে, ৬ মার্চ ২০২৫ইং বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হয় ৮শত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি।
উক্ত কর্মসূচি উদ্ভোধন করেন এবি ট্রাস্টের চেয়ারম্যান পাবনা ০৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী,অ্যাডঃ শামসুর রহমান শিমুল বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পাবনা জেলা প্রশাসক মফিজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার ও অতিরিক্ত জেলা প্রশাসক। পাবনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সহ প্রমুখ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,পাবনায় শিমুল বিশ্বাস এর উদ্যোগে বিগত সময় থেকে যেভাবে সাধারণ জনগণের সেবায় কাজ হচ্ছে যা চলমান রয়েছে এই মানব সেবার কাজ তিনি যেনো আরো বেশি করে করতে পারেন এবং পাবনা জেলা প্রশাসক হিসেবে যতটুকু পারি সাহায্য করবো বলে প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।
মোঃ রুবেল শেখ - স্টাফ রিপোর্টার 























