বৃহস্পতিবার বগুড়ার গাবতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের ইছামতি হলরুমে জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা ও সম্মাননা স্মারক বিতরণ করা হয়েছে। ইউএনও মোহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শারমিনা পারভীন, গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবাল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু ও নিহত পরিবারের শাহিন আলম প্রামানিক। এ সময় উপস্থিত ছিলেন এ্যাসিল্যান্ড এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, প্রাণী সম্পদ কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা তারিকুল আলম, উপজেলা শিক্ষা অফিসার নাহিদা আকতার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু সম্রাট খান, ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ ও আব্দুল ওহাব প্রমুখ। আর্থিক সহায়তাপ্রাপ্তরা হলো, গাবতলী পৌরসভাধীন গোড়দহ উত্তরপাড়া গ্রামের মৃত মুসা সরদারের ছেলে জিল্লুর রহমান, নাড়ুয়ামালা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মোখলেছার রহমানের ছেলে শাকিল হাসান মানিক এবং সুখানপুকুর ইউনিয়নের শাহিন আলম প্রামানিকের ছেলে সাব্বির রহমান।
সংবাদ শিরোনাম ::
গাবতলীতে আর্থিক সহায়তা ও সম্মাননা স্মারক প্রদান গণঅভ্যুত্থানে শহীদ তিন পরিবারকে
-
আহসান হাবিব শিবলু , গাবতলী, বগুড়া - আপডেট সময় ০৬:৪১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
- ৬৪০ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ
























