বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের
FAC নামক ইটভাটায় অবৈধভাবে পাহাড় কাটা ও জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে লামা উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয় কর্তৃক যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
৬-০৩-২৫ ইং রোজ বৃহস্পতিবার উক্ত মোবাইল কোর্টে নেতৃত্ব দেন লামা উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মঈন উদ্দিন, সহকারী কমিশনার(ভূমি) রুপায়ন দেব এবং মোঃ রেজাউল করিম সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা ।
উক্ত মোবাইল কোর্টে FAC ব্রিকফিল্ড কে পাহাড় ও মাটি কর্তনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা ৬ (খ), ২য় বার আইনের বিধি লংঘনের দায়ে ৭,০০,০০০/- (সাত লক্ষ) টাকা ও জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা ধার্য আদায় করা হয়েছে। জরিমানা ধার্য করার পাশাপাশি ইটভাটায় অবৈধ ভাবে স্টক করে রাখা ১,৮০০ (এক হাজার আট শত) ঘনফুট জ্বালানি কাঠ ও লাকরি জব্দ করা হয়।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করা কালে পানি দিয়ে অবৈধ ইটভাটা সমূহের চুল্লির আগুন নিভিয়ে দিয়ে সমস্ত কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনা অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন লামা বনবিভাগ, লামা থানা পুলিশ ও লামা ফায়ার সার্ভিসের সদস্যগণ।
লামা উপজেলা নিবার্হী অফিসার ও পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা সহকারী পরিচালক বলেন ,অবৈধ ইটভাট বন্ধে এবং পরিবেশ রক্ষায় এই ধরনের অভিযান আগামীতেও অব্যহত থাকবে।
মোঃ শফিকুল ইসলাম জেলা প্রতিনিধি বান্দরবান 























