ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুয়ার নেশা মেটাতে একসঙ্গে ১৪ জনকে বিয়ে করলেন চীনা নারী বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চের তারকা সঞ্জয় এবার মাতাবেন ঢাকা উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর বরটিয়ায় হাড়িয়া কামারপাড়া যাওয়ার রাস্তা বেহাল, দুর্ভোগে জনসাধারণ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আল-হিকমা রেসিডেন্সিয়াল মাদরাসার ৫ শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি মহারণের আগে স্পেনের ফাঁদে পড়তে চায় না ফ্রান্স মাঝ আকাশে ভেঙে গেল বিমানের জানালা, স্বামীকে বাঁচাতে যা করলেন স্ত্রী ৫১ লাখ টাকার জালিয়াতির অভিযোগে উপজেলা পরিষদের ৩ কর্মচারী বরখাস্ত আওয়ামী ফ্যাসিস্ট সমবায় কর্মকর্তা আফজালের অনিয়ম-দুর্নীতি দোকান, পার্কিং, শৌচাগার ইজারা-রেলের আনিসুরপ্রীতির অভিযোগ

শ্রীপুরে সামাজিক দ্বন্দ্বে অন্যের জমিতে জোরপূর্বক মসজিদ নির্মাণের চেষ্টা

গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী এলাকায় মোঃ সাইফুল ইসলামের পৈতৃক সম্পত্তিতে জোরপূর্বক মসজিদ নির্মাণের চেষ্টা ও জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে।

ভুক্তভোগী মোঃ সাইফুল ইসলাম জানান, তার পিতা ১৯৮৫ সালে বৈধ দলিলের মাধ্যমে উক্ত জমি ক্রয় করেন এবং তখন থেকেই তারা শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। তবে সম্প্রতি বিএনপির নেতা রুহুল আমিন তোতা, মোঃ রিপন মিয়া, মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় ধর্মীয় শিক্ষক মোঃ আরিফ মাস্টার ও মোঃ সুলতানসহ কয়েকজন ব্যক্তি উক্ত জমি দখলের চেষ্টা করছে।

অভিযোগে জানা যায়, গত ১ মার্চ সকাল সাড়ে ১০টায় অভিযুক্তরা পরিকল্পিতভাবে জমিতে অনধিকার প্রবেশ করে সিমেন্টের পিলার, টিন ও বাঁশ এনে ঘর নির্মাণের কাজ শুরু করে। বাধা দিলে সাইফুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হয় এবং জমি থেকে জোরপূর্বক সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়।

তবে অভিযুক্তদের দাবি, তারা এলাকাবাসীর প্রয়োজনে সেখানে একটি মসজিদ নির্মাণ করতে চায়। এ বিষয়ে বিএনপির নেতা রুহুল আমিন তোতা বলেন, “এলাকাবাসী মসজিদ নির্মাণ করবে, তাই আমরা জমি দিয়েছি। তবে এটি দখলের বিষয় নয়, জমিদাতা অন্য পাশের জমি থেকে জায়গা দেবে। পুলিশ বিষয়টি দেখছে।

অন্যদিকে মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় ধর্মীয় শিক্ষক মাওলানা আরিফ মাস্টার দাবি করেন, “আমরা সামাজিকভাবে একটি মসজিদ নির্মাণ করতে চাই। তবে সাইফুল ইসলাম এতে বাধা সৃষ্টি করছে। আমাকে মারধর করার অভিযোগে আমি শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছি। স্থানীয়দের একাংশের মতে, মসজিদ নির্মাণ মহৎ উদ্যোগ হলেও জমির মালিকের অনুমতি ছাড়া এভাবে দখলের চেষ্টা করা আইনবিরুদ্ধ এবং অগ্রহণযোগ্য।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, “এ ঘটনায় দুই পক্ষ থেকেই পৃথক দুটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”এদিকে, ভুক্তভোগী সাইফুল ইসলাম প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে জমি রক্ষা ও নিরাপত্তার দাবি জানিয়েছেন। ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুয়ার নেশা মেটাতে একসঙ্গে ১৪ জনকে বিয়ে করলেন চীনা নারী

শ্রীপুরে সামাজিক দ্বন্দ্বে অন্যের জমিতে জোরপূর্বক মসজিদ নির্মাণের চেষ্টা

আপডেট সময় ০১:৩৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫