রংপুরের মিঠাপুকুর উপজেলার ২ টি ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ লাখ টাকা জরিমানা আদায় করেছেন উপজেলা প্রশাসন।
বুধবার (৫ মার্চ) বিকেলে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা পৃথক ভাবে এ অভিযান পরিচালনা করেন।
এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৮(১)ধারা অনুযায়ী
এসময় এমটিএস ব্রিকসকে মোবাইল কোর্টের মাধ্যমে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।
হাইকোর্টের আদেশ বাস্তবায়নে মিঠাপুকুর উপজেলার লতিবপুর ইউনিয়নের বালুচর কাশীনাথপুরের এমটিএস ব্রিকস,এবং হাতিমপুরের এএসবি ব্রিকস গুড়িয়ে দিয়ে এর কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার,ও মিঠাপুকুর সহকারী কমিশনার(ভূমি), পরিবেশ অধিদপ্তর, রংপুর এর পরিদর্শক ও মিঠাপুকুর থানার একটি টীম।এ বিষয়ে মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মন বলেন সারাদেশে অবৈধ ইট ভাটা অপসারণ ও বন্ধ অভিযান চলমান রয়েছে সেই অভিযানের আদেশে মিঠাপুকুর উপজেলা জুড়ে অবৈধ ইট ভাটা অপসারণ ও বন্ধ করার অভিযান অব্যহ্যত থাকবে বলে জানিয়েছেন।
আশিকুর রহমান মিঠাপুকুর (রংপুর) 























