নরসিংদী বেলাবোতে রমজান মাসে নিত্য পণ্যের মূল্য স্বাভাবিক রাখার লক্ষ্যে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানকালে ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের অপরাধে বিভিন্ন ব্যবসায়ীকে জরিমানা করা হয়। বুধবার (৫ ই মার্চ) বিকাল ৩.৩০ মিনিটে বেলাবো বাজার এলাকায় পাইকারী ও খুচরা দোকানে অভিযান চালানো হয়।এ সময় মূল্য তালিকা প্রদর্শন, পণ্য মজুত না করতে, অতিরিক্ত মুনাফা করে জনভোগান্তি তৈরি থেকে বিরত থাকতে ব্যবসায়ীদের সর্তক করা হয়। বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পৃথক মামলায় ৪ জন ব্যাবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিম ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল আমিন হাওলাদার। এসময় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৯ ধারার অপরাধে বেলাবো বাজারে বিভিন্ন ব্যাবসায়ীকে পৃথক পৃথক মামলায় অর্থদণ্ড দেওয়া হয়।
সংবাদ শিরোনাম ::
নরসিংদী বেলাবোতে বাজার নিয়ন্ত্রনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
-
মোঃ এমাদ মিয়া,বেলাব নরসিংদী প্রতিনিধি : - আপডেট সময় ০৮:৪১:২৬ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
- ৬৪২ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ






















