ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরটিয়ায় হাড়িয়া কামারপাড়া যাওয়ার রাস্তা বেহাল, দুর্ভোগে জনসাধারণ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আল-হিকমা রেসিডেন্সিয়াল মাদরাসার ৫ শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি মহারণের আগে স্পেনের ফাঁদে পড়তে চায় না ফ্রান্স মাঝ আকাশে ভেঙে গেল বিমানের জানালা, স্বামীকে বাঁচাতে যা করলেন স্ত্রী ৫১ লাখ টাকার জালিয়াতির অভিযোগে উপজেলা পরিষদের ৩ কর্মচারী বরখাস্ত আওয়ামী ফ্যাসিস্ট সমবায় কর্মকর্তা আফজালের অনিয়ম-দুর্নীতি দোকান, পার্কিং, শৌচাগার ইজারা-রেলের আনিসুরপ্রীতির অভিযোগ সিএজি নুরুল ইসলামের অর্থপাচার ও দুর্নীতি মেহেরপুরে ভোটকেন্দ্র সংস্কারে দুর্নীতি-অনিয়মের অভিযোগ মেহেরপুর খাদ্য গুদামে বোরো সংগ্রহে অনিয়ম, ওসিএলএসডি মাসুদ রানার বিরুদ্ধে অভিযোগ

ইবির নতুন রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মনজুরুল হক।

বুধবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ’র স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। বিকেল ৪ টায় তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। সদ্য অপসারিত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান উপ-পরিচালক (পরীক্ষা নিয়ন্ত্রক অফিস) পদে যোগদান করবেন।

প্রজ্ঞাপন সূত্রে বলা হয়, এইচ এম. আলী হাসান-কে তাঁর রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) পদ থেকে ৫ মার্চ ২০২৫ তারিখ অপরাহ্ন হতে অব্যাহতি দেয়া হলো। তিনি তাঁর মূলপদ উপ-পরিচালক (পরীক্ষা নিয়ন্ত্রক অফিস) পদে যোগদান করবেন।

অফিস আদেশে আরও জানানো হয়, পুনরাদেশ না দেয়া পর্যন্ত ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো: মনজুরুল হক কে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ দেয়া হলো। তিনি বিধি মোতাবেক এই পদের সকল সুবিধাপ্রাপ্ত হবেন।

নবনিযুক্ত ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বলেন, প্রথমদিনে আমি জুলাই বিপ্লবে আহত ও শহিদেরকে স্মরণ করছি। নিয়োগ দেয়ায় উপাচার্য স্যারের প্রতি কৃতজ্ঞ। ন্যায় ও নিষ্ঠার সাথে কাজ করতে পারি যেন সবার সহযোগিতা কামনা করছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরটিয়ায় হাড়িয়া কামারপাড়া যাওয়ার রাস্তা বেহাল, দুর্ভোগে জনসাধারণ

ইবির নতুন রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক

আপডেট সময় ০৭:৪২:৪১ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫