ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দোকান, পার্কিং, শৌচাগার ইজারা-রেলের আনিসুরপ্রীতির অভিযোগ সিএজি নুরুল ইসলামের অর্থপাচার ও দুর্নীতি মেহেরপুরে ভোটকেন্দ্র সংস্কারে দুর্নীতি-অনিয়মের অভিযোগ মেহেরপুর খাদ্য গুদামে বোরো সংগ্রহে অনিয়ম, ওসিএলএসডি মাসুদ রানার বিরুদ্ধে অভিযোগ গাইবান্ধায় হাসপাতালের ঠিকাদারের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন কৃষি ব্যাংকে দুর্নীতির তদন্তে গাফিলতির অভিযোগ লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে দুর্নীতির অভিযোগ সোনার বাংলা ইন্স্যুরেন্সে ৯.০৭ কোটি টাকার নিরীক্ষা-অসঙ্গতি কাজ না করেই ৬ কোটি টাকা উত্তোলনের অভিযোগ, প্রকৌশলী সাইফুজ্জামানের বিরুদ্ধে বিতর্কিত অজিতকে সিইও নিয়োগের উদ্যোগে বিতর্কে যমুনা লাইফ!

তারেক রহমানের পক্ষ থেকে মঠবাড়িয়ায় গৃহহীন পরিবারকে ঘর প্রদান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পিরোজপুরের মঠবাড়িয়ায় সাত্তার খান (৬৮) নামে এক গৃহহীনকে বসত ঘর প্রদান করা হয়েছে। যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ আর মামুন খান বুধবার (৫ মার্চ) দুপুরে আনুষ্ঠানিক ভাবে এ ঘর হস্তান্তর করেন। স্থানীয় ইউপি সদস্য মো. মাহবাবুর রহমান বলেন, গত ১০ বছর ধরে সাত্তার খান পরিবারটি দায়সাড়া খুটির ওপর পলিথিনের ছাপড়া দিয়ে বসবাস করে আসছিলেন। নতুন বসত ঘর পেয়ে আবেগাপ্লুত হয়ে সাত্তার খান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ আর মামুন খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সকাল ১১ টায় মঠবাড়িয়া পৌর সভার সকল প্রকার টোল/ খাজনা মওকুপের জন্য সরকার নির্ধারিত টাকা মূল্যের দরপত্র জমা দেন এ আর মামুন খান খান। এসময় তিনি বলেন, আশা করছি জন সাধারণের সুবিধার কথা চিন্তা করে সকল রাজনৈতিক নেতা আমাকে সাপোর্ট দিবেন। তিনি আরও বলেন. তারেক রহমানের পক্ষ থেকে পৌর সভার খাজনা আমি ব্যক্তিগত ভাবে পরিশোধের উদ্যোগ নিয়েছি। এর আগে সকাল ১০ টায় মঠবাড়িয়া প্রবাসীদের হয়রানি বন্ধ এবং প্রবাসীদের পরিবারের সুরক্ষার দাবীতে কাতার প্যালেস সরকারি কলেজ রোড নিজ বাস ভবনে সংবাদ সম্মেলন করেন যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ আর মামুন খান। সম্প্রতি ২ জন প্রবাসির বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার হওয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করে প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন। এ সকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যুবদল নেতা তাহসিন জামান রুমেল, ওহেদুজ্জামান মিল্টন, আসাদুজ্জামান মনির, আবু হানিফ হাওলাদার, ইউপি সদস্য মাহাবুর রহমান সহ যুবদল ছাত্রদল এর বিভিন্ন পর্যায়ের অর্ধ শতধিক নেতা কর্মী

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দোকান, পার্কিং, শৌচাগার ইজারা-রেলের আনিসুরপ্রীতির অভিযোগ

তারেক রহমানের পক্ষ থেকে মঠবাড়িয়ায় গৃহহীন পরিবারকে ঘর প্রদান

আপডেট সময় ০৪:৩৮:১৬ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫