ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

জবিতে ৯ মার্চ শুরু হচ্ছে অনলাইন ক্লাস, পরীক্ষা চলবে স্ব-শরীরে

  • জবি প্রতিনিধি:
  • আপডেট সময় ০৩:০২:৩৬ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
  • ৭৫৫ বার পড়া হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) রমজান মাসে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে ০৯ মার্চ থেকে অনলাইন ক্লাস শুরু হবে। একই সঙ্গে পূর্বনির্ধারিত পরীক্ষাগুলোও যথাসময়ে সশরীরে অনুষ্ঠিত হবে।

বুধবার, (০৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক জানান, রমজান মাসে শিক্ষার্থীদের কষ্ট লাঘব এবং স্বাভাবিক শিক্ষা কার্যক্রম সচল রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের পড়াশোনায় যেন কোনো ব্যাঘাত না ঘটে, সেজন্য যথাসময়ে সশরীরে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও বলেন, “নিয়মিত বাস পরিষেবাও চালু থাকবে যেন শিক্ষার্থীরা সহজে ক্যাম্পাসে আসতে পারে।”

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন শিক্ষার্থী বান্ধব কার্যক্রম কে সাধুবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সায়েম বলেন, রমজান মাসে সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত টানা ক্লাস করা আসলেই ক্লান্তিকর। এছাড়াও যে সকল শিক্ষার্থী দূর দূরান্ত থেকে বাসে করে ক্যাম্পাসে আসে তাদের জন্য রোজা রাখাটা কষ্টসাধ্য হয়। অনলাইনে ক্লাস হলে আমরা খুব সহজে এবং স্বাচ্ছন্দে ক্লাশ করতে পারব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

জবিতে ৯ মার্চ শুরু হচ্ছে অনলাইন ক্লাস, পরীক্ষা চলবে স্ব-শরীরে

আপডেট সময় ০৩:০২:৩৬ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫