ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

লংগদুতে দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে

৫ মার্চ বুধবার সকাল ১১ ঘটিকা হতে রাঙামাটি লংগদু উপজেলা ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা” শীর্ষক সেমিনার ২০২৫ উপজেলা পাবলিক লাইব্রেরি মিলয়াতনে সভাটি অনুষ্ঠিত হয়।

ইসলামিক ফাউন্ডেশন লংগদু উপজেলার ফিল সুপারভাইজার মোঃ মোজাম্মেল হক এর সভাপতিত্বে লংগদু উপজেলা মডেল কেয়ারটেকার মোঃ খাইরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদ, উপস্থিত ছিলেন লংগদু উপজেলার ৭ ইউনিয়নের মডেল কেয়ারটেকার সহ উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সকল শিক্ষকবৃন্দ।

সভায় বক্তারা বলেন ইসলামে যাকাত ব্যবস্থা সমাজে প্রচলিত থাকলে, সমাজের দরিদ্র ও অভাবী মানুষের নানাবিধ সমস্যার সমাধান হবে। আবার ধনীরাও তাদের দায়মুক্ত হওয়ার বিশেষ সুযোগ পাবে । যাকাতের মাধ্যমে সমাজে ধনী-দরিদ্রের মধ্যকার বিরাজমান বৈষম্য দূর হয়। তাদের মধ্যে অর্থনৈতিক সমতার ক্ষেত্র প্রস্তুত হয় । আল্লাহর নির্দেশমতো যথাযথভাবে যাকাত প্রদান করলে সমাজের কোনো লোক অন্নহীন, বস্ত্রহীন, গৃহহীন থাকবে না, কেউ না খেয়ে থাকবে না । কেউ বিনা চিকিৎসায় কষ্ট পাবে না।

এ সময় প্রধান অতিথি কফিল উদ্দিন মাহমুদ যাকাত সম্পর্কে বলেন, যাকাত ইসলামের এক অনন্য বিধান। এটা মানুষের অর্থনৈতিক সমস্যার সমাধান করে এবং অভাবী ও দরিদ্র জনগোষ্ঠীর চাহিদা পূরণে অভাবনীয় ভূমিকা পালন করে। যাকাত গরিবের হক হিসেবে আল্লাহর নির্ধারিত বিধান। জাকাত দেওয়া ফরজ। জাকাত না দিলে বা তা অস্বীকার করলে দুনিয়া ও আখিরাতে ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে। আর জাকাত দিলে মানুষ শুধু তার সম্পদের পবিত্রতা ও বৃদ্ধিই অর্জন করবে না, এতে তার পরকালীন মুক্তির পথও সুগম হবে। পরে দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

লংগদুতে দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে

আপডেট সময় ০১:৩৪:০২ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫