ঢাকা ০২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষি ব্যাংকে দুর্নীতির অভিযোগ তদন্তে গাফিলতির অভিযোগ লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে দুর্নীতির অভিযোগ সোনার বাংলা ইন্স্যুরেন্সে ৯.০৭ কোটি টাকার নিরীক্ষা-অসঙ্গতি কাজ না করেই ৬ কোটি টাকা উত্তোলনের অভিযোগ, প্রকৌশলী সাইফুজ্জামানের বিরুদ্ধে বিতর্কিত অজিতকে সিইও নিয়োগের উদ্যোগে বিতর্কে যমুনা লাইফ! ডিসি আলমগীরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, বরখাস্তের পরও ডাবল প্রমোশন নিয়ে বিতর্ক দুর্নীতির অভিযোগ তদন্তে প্রমাণিত, তবুও ঢাকা মেট্রো জোনে বহাল আলিফ বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক বিশৃঙ্খলা ও আর্থিক অনিয়মের অভিযোগ জাইকা প্রকল্পে টেন্ডার অনিয়মের অভিযোগ, ৪১ কোটি টাকার অতিরিক্ত ব্যয় নিয়ে প্রশ্ন ভারতের ইন্দো-প্যাসিফিক অগ্রযাত্রা এবং বাংলাদেশের কৌশলগত সিদ্ধান্ত

ধোলাইখালে জবি শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ: বিএনপি নেতা শহীদুলকে কারণ দর্শানোর নোটিশ

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ৩৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শহীদুল হক শহীদকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। সম্প্রতি রাজধানীর ধোলাইখাল এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় তার ও তার দলের কিছু নেতাকর্মীর সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে তাকে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, গত ৩ মার্চ ২০২৫ রাতে ঢাকার ধোলাইখাল এলাকায় (জবি) শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা গেছে, শিক্ষার্থীদের একটি দল স্থানীয় একটি এলাকায় গেলে সেখানে কথা কাটাকাটির জেরে উত্তেজনার সৃষ্টি হয় এবং পরে সংঘর্ষ বাধে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন। ঘটনার পরপরই শিক্ষার্থীদের পক্ষ থেকে দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে।

এই ঘটনার সঙ্গে বিএনপি নেতা শহীদুল হক শহীদ ও তার সহযোগীদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্ত করে তাদের অবস্থান স্পষ্ট করতে দলীয়ভাবে শহীদুল হক শহীদকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। অন্যথায় প্রয়োজনীয় সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কৃষি ব্যাংকে দুর্নীতির অভিযোগ তদন্তে গাফিলতির অভিযোগ

ধোলাইখালে জবি শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ: বিএনপি নেতা শহীদুলকে কারণ দর্শানোর নোটিশ

আপডেট সময় ১০:৫৯:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫