ঢাকা ০২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষি ব্যাংকে দুর্নীতির অভিযোগ তদন্তে গাফিলতির অভিযোগ লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে দুর্নীতির অভিযোগ সোনার বাংলা ইন্স্যুরেন্সে ৯.০৭ কোটি টাকার নিরীক্ষা-অসঙ্গতি কাজ না করেই ৬ কোটি টাকা উত্তোলনের অভিযোগ, প্রকৌশলী সাইফুজ্জামানের বিরুদ্ধে বিতর্কিত অজিতকে সিইও নিয়োগের উদ্যোগে বিতর্কে যমুনা লাইফ! ডিসি আলমগীরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, বরখাস্তের পরও ডাবল প্রমোশন নিয়ে বিতর্ক দুর্নীতির অভিযোগ তদন্তে প্রমাণিত, তবুও ঢাকা মেট্রো জোনে বহাল আলিফ বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক বিশৃঙ্খলা ও আর্থিক অনিয়মের অভিযোগ জাইকা প্রকল্পে টেন্ডার অনিয়মের অভিযোগ, ৪১ কোটি টাকার অতিরিক্ত ব্যয় নিয়ে প্রশ্ন ভারতের ইন্দো-প্যাসিফিক অগ্রযাত্রা এবং বাংলাদেশের কৌশলগত সিদ্ধান্ত

তারাগঞ্জে ইটভাটা মালিককে জরিমানা,গুঁড়িয়ে দেওয়া হলো ২ ইটভাটা

রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের উজিয়াল নামক জায়গায় বিভিন্ন ইটভাটায় অভিযান পরিচালনা করে ইটভাটা মালিকের কাছ থেকে ৬০ হাজার টাকা জরিমানা ও দুই টি ইট ভাটা গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে এইচবিএল১ ও বিবিল১ নামে ২ টি ভাটা এস্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।উভয় মালিকের নিকট হতে জরিমানা করা হয় ৬০ হাজার টাকা।এরমধ্যে এইচবিএল-২ নামক ভাটায় পানি দিয়ে আগুন নিভিয়ে দেয় ফায়ার সার্ভিসের একটি দল।

আজ মঙ্গলবার -(৪ মার্চ) সকাল ১১ টা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা প্রশাসন। বাংলাদেশ ইট প্রস্তুত ও ইট ভাটা স্হাপনা (নিয়ন্ত্রণ) আইন ২০১৯(সংশোধিত) এর ৫(২) ধারাসহ বিভিন্ন ধারা অমান্য করায় জরিমানা ও ২ টি ইটভাটা ভেঙে দিয়ে বন্ধ করা হয়।অভিযান পরিচালনার সময় ভাটার মালিকেরা উপস্থিত ছিলেন কিন্তু প্রয়োজনীয় কাগজ পত্রাদি, লাইসেন্স, পরিবেশের ছাড়পত্র ও অন্যান্য কাগজ না থাকায় তাদের জরিমানা ও ২ টি ভাটা গুঁড়িয়ে দেয়া হয়।অন্য একটি ভাটায় পানি দিয়ে আগুন নিভিয়ে দেয় ফায়ার সার্ভিসের একটি দল। তারাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে, পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সহযোগিতায় যৌথ অভিযানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনায় নেতৃত্বে থাকা উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রুবেল রানা বলেন,মহামান্য হাইকোর্টের নির্দেশনায়, পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে, জেলা প্রশাননের তত্বাবধানে ও উপজেলা প্রশাসনের পরিচালনায় এ অভিযান পরিচালনা করা হয়।তারাগঞ্জে যে কয়েকটি অবৈধ ভাটা রয়েছে তার মধ্যে আজকে কিছু ভাটায় জরিমানা ও ২ টি ভাটা গুঁড়িয়ে দেয়া হয়েছে।আগামী ১৩ মার্চের মধ্যে বাকি ভাটা গুলোতে অভিযান পরিচালনা করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কৃষি ব্যাংকে দুর্নীতির অভিযোগ তদন্তে গাফিলতির অভিযোগ

তারাগঞ্জে ইটভাটা মালিককে জরিমানা,গুঁড়িয়ে দেওয়া হলো ২ ইটভাটা

আপডেট সময় ০৯:৪৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫