ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

ধামইরহাটে দীর্ঘ অপেক্ষার শেষে বালুমহাল হস্তান্তর করলেন প্রশাসন

নওগাঁর ধামইরহাটে দীর্ঘ কয়েকমাস অপেক্ষার পরে উপজেলা প্রশাসনের পক্ষে থেকে বালুমহাল দখল হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা আত্রাই নদীতে অবস্থিত মোট ৫টি মৌজায় অবস্থিত বিভিন্ন পয়েন্ট এর বালুমহালের দখল হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান। জানা গেছে, উপজেলার চকহরিহরপুর এলাকার মৃত বিশ্বনাথ চৌধুরীর ছেলে শ্রী ভোলানাথ চৌধুরী মাহামন্য হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং-১০৮১৫/২০১২ এর ২১-৩-২৪ তারিখের আদেশ অনুযায়ী জেলা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা কমিটির গত ২৪-১০-২৪ ইং তারিখে সভার সিদ্ধান্ত অনুযায়ী ১০.০০.০০০০.১৩৫.৩৩.০০২.২৫/১৪ নং স্বারক প্রাপ্ত আইনে চলতি বছরের ফাল্গুন ও চৈত্র মাসের জন্য পঁচিশ লক্ষ ৫৩ হাজার ৫শত ৫৬টাকায় ইজারা প্রদান করে। জেলা প্রশাসকের নির্দেশনায় মঙ্গলবার ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভূমি অফিসের সার্ভেয়ার উপজেলা আত্রাই নদীর ইজারাকৃত উদয়শ্রী, পশ্চিম চান্দপুর, ভগবানপুর, চবভরাট এবং রসুলবিল এলাকায় অবস্থিত বিভিন্ন পয়েন্ট এর বালুমহাল দখল হস্তান্তর এবং সীমানা নির্ধারণ করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, সরকারি রাজস্ব পরিশোধ করা ব্যক্তি ছাড়া যদি কোন ব্যক্তি নদী থেকে কোন অবৈধ ভাবে বালু উত্তোলন করেন তাহলে উপজেলা প্রশাসন তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

ধামইরহাটে দীর্ঘ অপেক্ষার শেষে বালুমহাল হস্তান্তর করলেন প্রশাসন

আপডেট সময় ০৯:৩৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫