৪ মার্চ ২০২৫ তারিখ মঙ্গলবার গাজীপুরের শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ভোটার রেজিস্ট্রেশন কেন্দ্রে ছবি তুলতে এসে নতুন ভোটারগণ চরম দুর্ভোগ ও বিড়ম্বনার শিকার।সকাল ৮ টা থেকে ছবি তোলা শুরু হয়।এখানে উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে নবাগত রেজিস্টেশনকৃত ভোটারা ছবি তুলতে আসেন।৩০ থেকে ৩৫ কিলোমিটার দূরত্বের গ্রাম থেকেও নতুন ভোটার গণ এসেছেন ছবি তুলতে। কিন্তু বুথ সংখ্যা মাত্র ৫টি থাকায় রাত আটটা পর্যন্ত উঠানো হয়েছে সর্বমোট ১০১০ জনের ছবি। ছবি তোলার সাথে সাথে হাতের ১০আঙ্গুলের ছাপ,স্বাক্ষর স্ক্যান সহ ২ চোখের ছবিও তোলা হচ্ছে।বুথের স্বল্পতার কারণে ছবি তুলতে আসা ভোটারদের ৭থেকে ৮ঘন্টা সময় লাগছে লাইন বুথে প্রবেশ করতে। বুথের ভিতরেও কমপক্ষে ৫০ জনের এক একটি লাইন। পুরুষ ও মহিলাদের একেক টি লাইন কমপক্ষে আধা কিলোমিটার লম্বা। লাইনগুলো মাঠে জায়গা নেয় না বলে ইংরেজি ইউ অক্ষরের মত হয়েছে। রোজা মুখে নিয়ে অনেক অন্তঃসত্ত্বা ও কোলের শিশু সহকারে নারীরা লাইনে ইফতার করেন। রিপোর্ট লেখার সময় পর্যন্ত মাঠে ১হাজারেরও অধিক নারী পুরুষ অন্ধকারে মাঠে লাইনে অবস্থান করছেন।
আজ শেষ দিন হওয়ায় ভোটাররা রাত ১০টা পর্যন্ত লাইনে থাকতে রাজি। সারা দিন প্রচন্ড রোদের তাপে ও পর্যাপ্ত ইফতার করতে না পারায় ভোটার এখন ক্লান্ত। লাইনগুলোর নিরাপত্তায় রয়েছে মাত্র ১জন আনসার সদস্য। বাকি বুথ গুলোর নিরাপত্তা দিচ্ছে স্থানীয় শিক্ষার্থীরা।কতক্ষণ পরপর বুথে প্রবেশের ধাক্কাধাক্কি নিয়ে হইচই ও মারামারি হচ্ছে।ছবি তুলে বাড়িতে যেতে অনেক ভোটারদের রাত ১২টা বাজতে পারে। এমতবস্থায় বুথের সংখ্যা বেশি না থাকায় নতুন ভোটারগণ প্রচন্ড ক্ষোভে বিরক্ত।
সংবাদ শিরোনাম ::
শ্রীপুরে ভোটার রেজিস্ট্রেশন কেন্দ্রের ছবি তুলতে এসে ভোটারদের চরম দুর্ভোগ
-
কবির আকন্দ,শ্রীপুর প্রতিনিধ: - আপডেট সময় ০৮:৩২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
- ৬৯৪ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ
























