ঢাকা ০১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুর্নীতির অভিযোগ তদন্তে প্রমাণিত, তবুও ঢাকা মেট্রো জোনে বহাল আলিফ বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক বিশৃঙ্খলা ও আর্থিক অনিয়মের অভিযোগ জাইকা প্রকল্পে টেন্ডার অনিয়মের অভিযোগ, ৪১ কোটি টাকার অতিরিক্ত ব্যয় নিয়ে প্রশ্ন ভারতের ইন্দো-প্যাসিফিক অগ্রযাত্রা এবং বাংলাদেশের কৌশলগত সিদ্ধান্ত ভারী বৃষ্টি ও উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে চকপাড়া সীমান্তে বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক বন্যা কবলিত মানুষের পাশে ‘তারুণ্যের আলো সেবা সংঘ নীলফামারী  হিসাবরক্ষক মাসুম রেজার প্রকাশ্যে ঘুষ গ্রহণ নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এলেনবাড়ি গণপূর্তে নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

লক্ষ্মীপুরে ট্রাক্টার– মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

লক্ষ্মীপুরে ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাকসুদুর রহমান (২১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মজুচৌধুরীরহাট ও করাতিরহাট সড়কে এই দুর্ঘটনায় আহত হয়েছেন জোবায়ের হোসেন নামে একজন।
নিহত মাকসুদুর রহমান সদর উপজেলার সমসেরাবাদ এলাকার মৃত মাসুদ আলমের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে নিজ বাড়ি থেকে মাকসুদুর রহমান মোটরসাইকেল নিয়ে করাতিরহাটের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি মজুচৌধুরীহাট-করাতিরহাট সড়কে পৌঁছলে দ্রুতগতিতে ছেড়ে আসা ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল আরোহী মাকসুদুর রহমান ও জোবায়ের হোসেন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় মাকসুদুর রহমানের। গুরুতর আহত জোবায়েরকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অবস্থায়ও আশংকাজনক।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরুপ পাল বলেন, ‘মাকসুদুর রহমানকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয় তাঁর।’
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, ‘ট্রাক্টর ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মাসুদুর রহমান নিহত ও জোবায়ের হোসেন নামে আরও একজন গুরুতর আহত হন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত ট্রাক্টর চালককে ধরতে অভিযান চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুর্নীতির অভিযোগ তদন্তে প্রমাণিত, তবুও ঢাকা মেট্রো জোনে বহাল আলিফ

লক্ষ্মীপুরে ট্রাক্টার– মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

আপডেট সময় ০৫:০৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫