ঢাকা ০১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুর্নীতির অভিযোগ তদন্তে প্রমাণিত, তবুও ঢাকা মেট্রো জোনে বহাল আলিফ বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক বিশৃঙ্খলা ও আর্থিক অনিয়মের অভিযোগ জাইকা প্রকল্পে টেন্ডার অনিয়মের অভিযোগ, ৪১ কোটি টাকার অতিরিক্ত ব্যয় নিয়ে প্রশ্ন ভারতের ইন্দো-প্যাসিফিক অগ্রযাত্রা এবং বাংলাদেশের কৌশলগত সিদ্ধান্ত ভারী বৃষ্টি ও উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে চকপাড়া সীমান্তে বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক বন্যা কবলিত মানুষের পাশে ‘তারুণ্যের আলো সেবা সংঘ নীলফামারী  হিসাবরক্ষক মাসুম রেজার প্রকাশ্যে ঘুষ গ্রহণ নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এলেনবাড়ি গণপূর্তে নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

জামায়াতে ইসলামী উদ্দ্যোগে কয়রা উপজেলায় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা হয়

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন-রহমত, মাগফিরাত ও জাহান্নামের আগুন থেকে মুক্তির বার্তা নিয়ে আবারো আমাদের মাঝে হাজির হচ্ছে মহিমান্বিত মাস পবিত্র মাহে রমজান। তাই এ মাসে যথাযথভাবে সিয়াম ও কিয়াম পালনের মাধ্যমে নিজেদের গুনাহ মাফে আত্মনিয়োগ করতে হবে। তিনি প্রান্তিক শ্রেণির রোজাদারদের সিয়াম পালমে সার্বিক সহযোগিতা করার জন্য সমাজের সহৃদয় ও বিত্তবান মানুষকে এগিয়ে আসার আহবান জানান।
৪ মার্চ মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামী, কয়রা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ইসলামি ছাত্রশিবির ও শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্মীদের নিয়ে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি মোল্যা শাহাবুদ্দিন, উপজেলা নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, কয়রা সদর ইউনিয়ন আমীর মুহা: মিজানুর রহমান, বায়তুল মাল সম্পাদক মাওলানা আবু তাহের সহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।
উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান বলেন, মূলত রমজান মাস আত্মশুদ্ধি ও আত্মগঠনের মাস। এ মাসে মহাগ্রন্থ আল কুরআন নাজিল হয়েছিলো বলেই এ মাসের মর্যাদা সমধিক। তাই এ মাসকে কুরআনের মাসও বলা হয়। পক্ষান্তরে মাহে রমজানে কুরআন নাযিল হওয়ার কারণে এ মহাগ্রন্থের মর্যাদাও সর্বোচ্চ পর্যায়ের। হাদিসে রাসূল (সা.)-এ উদ্ধৃত হয়েছে, ‘সে ব্যক্তিই হতভাগ্য যে রমজান মাস পেলো অথচ সে নিজের গোনাহ মাফ করে নিতে পারলো না’। তিনি এ মোবারক মাসে নিজেদের গোনাহ মাফ করে নিয়ে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালানোর সকলের প্রতি আহবান জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুর্নীতির অভিযোগ তদন্তে প্রমাণিত, তবুও ঢাকা মেট্রো জোনে বহাল আলিফ

জামায়াতে ইসলামী উদ্দ্যোগে কয়রা উপজেলায় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা হয়

আপডেট সময় ০৪:৩৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫