ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হিসাবরক্ষক মাসুম রেজার প্রকাশ্যে ঘুষ গ্রহণ নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এলেনবাড়ি গণপূর্তে নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ নিয়ে জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী ১৯ জেলায় ঝড়বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সাংবাদিকরা সমাজের দর্পন -ভিসি ড.এস.এম হেমায়েত জাহান যে কারণে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে জার্সি পরতে বাধ্য হচ্ছে আর্জেন্টিনা চট্টগ্রাম ছাড়া অন্য সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা : আন্তঃশিক্ষা বোর্ড ব্রুনাই শ্রমবাজারে হাইকমিশনার নওরিন আহসানকে ঘিরে বিতর্ক

লেবুর দামে আগুন বিক্রি হচ্ছে তিনগুণ বেশি ধরে

প্রতি লেবুর দাম ১৫-২০ টাকা
সিজন না থাকায় দাম বেশি
পুরো উপজেলায় ৯৮ হেক্টর জমিতে লেবুর চাষাবাদ
দাম বাড়ায় ক্রেতাদের ক্ষোভ

চট্টগ্রামের মিরসরাইয়ে লেবুর দামে যেন আগুন ঝরছে। এতে বাজারে ক্রেতাদের ক্ষোভ বাড়ছে। অনেকের প্রশ্ন রমজান এলে কেন বাড়ে লেবুর দাম?

সোমবার (৩ মার্চ) বাজার ঘুরে দেখা গেছে, মাঝারি সাইজের লেবু হালি ৬০ টাকার কমে পাওয়া যাচ্ছে না। জাতভেদে লেবু ৮০-১০০ টাকায়ও বিক্রি হচ্ছে।

এদিকে, গত তিন-চারদিন আগেও প্রতি পিস পাঁচ টাকা পিস বিক্রি করা হতো।

সারেজমিনে দেখা যায়, উপজেলার মিরসরাই পৌর বাজারে তিন আকারের লেবুতে সবচেয়ে বড় লেবুর হালি ৮০-১০০ টাকা। মাঝারি ৬০ টাকা। আর ছোট আকারের লেবু হালি ৪০ টাকা বিক্রি হচ্ছে।

লেবু কিনতে আসা এমদাদ হোসেন হৃদয় জানান, গত ৫-৬ দিন আগেও প্রতি লেবু ৪-৫ টাকা ধরে কিনেছি। কিন্তু রোজা শুরুর দিন হতে হুট করে লেবুর দাম বেড়েছে তিনগুণ। এমন হলে রমজান লেবু খাওয়া বন্ধ রাখতে হবে।

অন্যজন নাহিদুল ইসলাম বলেন, প্রতি বছর রমজান আসলে সিন্ডিকেট করে লেবু ব্যবসায়িরা লেবুর দাম বাড়ায়। আমি বুঝিনা রমজানে কেন লেবুর দাম বাড়ে।

মিরসরাই পৌর বাজারের ব্যবসায়ি আলাউদ্দিন বলেন, কিছুদিন আগেও এক বস্তা লেবুর দাম ছিল দেড় থেকে দুই হাজার টাকা। এখন কিনতে হয় সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকায়। বেশি দামে কেনা, তাই বিক্রিও বেশি দামে।

লেবু বাগানের মালিক রবিউল হোসেন বলেন, লেবুর এখন সিজন না, তাই দাম বেশি। উৎপাদন খরচও বেশি। চাষিদের কাছ থেকেই বেশি দামে কেনা। তাই বাড়তি দামে বিক্রি করা লাগছে।

উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় জানান, পুরো উপজেলায় ৯৮ হেক্টর জমিতে সীডলেস, কাগজী, সুগন্ধি জাতের লেবুর চাষাবাদ হয়েছে। বর্তমানে লেবুর ফুল এসেছে আরও দু মাস পর ফলন হবে। এখন লেবুর সিজন না, তবে রমজানকে কেন্দ্র করে লেবুর চাহিদা হওয়াতে দামটা একটু বেশি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হিসাবরক্ষক মাসুম রেজার প্রকাশ্যে ঘুষ গ্রহণ

লেবুর দামে আগুন বিক্রি হচ্ছে তিনগুণ বেশি ধরে

আপডেট সময় ১১:৫৮:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫