ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

নরসিংদী পলাশে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নরসিংদীর পলাশ উপজেলায় ভোক্তা সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। সোমবার দুপুরে উপজেলার ঘোড়াশাল বাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসফিকা হোসেন।
এসময় ঘোড়াশাল বাজারের ৩ মুদি দোকান মালিককে মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অপরাধের দায়ে ভোক্তা সংরক্ষণ আইনে পাঁচ হাজার পাঁচশত টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রট ও পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসফিকা হোসেন গনমাধ্যমকে জানান, পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি এবং ভোক্তাদের হয়রানি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রমজানে ক্রেতারা যাতে হয়রানির শিকার না হয়, সেজন্য প্রতিটি দোকানে মূল্য তালিকা বাধ্যতামূলকভাবে প্রদর্শন করার নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

নরসিংদী পলাশে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আপডেট সময় ১১:৫৪:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫