ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

পাঁচবিবিতে সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক দলের বিপ্লব নিহত

জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলার কুসুম্বা ইউনিয়নের ফিচকা ঘাট এলাকায় সিএনজি -মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত নেতা গোলাম নাছির বিপ্লব উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছিলেন। সোমবার (৩ মার্চ) বিকালে পাঁচবিবি-গাইবান্ধা সড়কের ফিচকার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত গোলাম নাছির বিপ্লব পাঁচবিবি পৌর শহরের মধ‍্য মালঞ্চ মহল্লার নূরুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন যাবৎ পাঁচবিবি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস‍্য সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন। দলীয় সূত্রে জানা যায়, গোলাম নাছির বিকালে উপজেলার জাম্বুবান মামার বাড়ি থেকে মোটরসাইকেল যোগে ইফতার করার উদ্দেশ্য বাড়ি ফিরছিলেন। পথে মধ্যে ফিচকার ঘাটে দ্রুতগতির একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তরুণ উদীয়মান স্বেচ্ছাসেবক দলের নেতা গোলাম নাছির বিপ্লবের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাঁচবিবি উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, মহিলা দল ও ছাত্রদলের সকল স্তরের নেতাকর্মী সহ মরহুমের বন্ধু বান্ধব ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

পাঁচবিবিতে সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক দলের বিপ্লব নিহত

আপডেট সময় ১১:২৩:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫