ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হিসাবরক্ষক মাসুম রেজার প্রকাশ্যে ঘুষ গ্রহণ নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এলেনবাড়ি গণপূর্তে নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ নিয়ে জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী ১৯ জেলায় ঝড়বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সাংবাদিকরা সমাজের দর্পন -ভিসি ড.এস.এম হেমায়েত জাহান যে কারণে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে জার্সি পরতে বাধ্য হচ্ছে আর্জেন্টিনা চট্টগ্রাম ছাড়া অন্য সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা : আন্তঃশিক্ষা বোর্ড ব্রুনাই শ্রমবাজারে হাইকমিশনার নওরিন আহসানকে ঘিরে বিতর্ক

বগুড়া মালতিনগর দুর্বৃত্তদের হামলায় নিহত ১  আহত ১

গত সোমবার বগুড়া শহরের মালতিনগর এলাকার প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন। রাত ৮টার দিকে শহরের মালতীনগর খন্দকারপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম পারভেজ (২৫)। তিনি মালতীনগর নতুনপাড়ার রিয়াজুল ইসলামের ছেলে। পারভেজ পেশায় রাজমিস্ত্রির সহকারী। গুরুতর আহত আতিকুল ইসলাম (২৪) একই এলাকার বাসিন্দা।
নিহত পারভেজের খালাতো ভাই মাসুদ রানা বলেন, একই এলাকার কিছু যুবকের সঙ্গে গতকাল রোববার বিকেলে পারভেজের মারামারি হয়েছিল। এর জেরে সোমবার ইফতারের পর ওই যুবকেরা পারভেজকে বাড়ি থেকে ডেকে নেয়। ওই সময় পারভেজের সঙ্গে ছিলেন আতিকুল। মালতীনগর খন্দকারপাড়ায় বগুড়া আর্ট কলেজের সামনে নির্জন স্থানে তাঁদের ওপর হামলা চালান ওই যুবকেরা। একপর্যায় পারভেজ ও আতিকুল দৌড় দিল তাদের পিছু ধাওয়া করে উপুর্যপরি ছুরিকাঘাত করে। মাসুদ রানা আরও জানান, হামলার পর পারভেজ ও আতিকুল দুজনই গলিপথের মধ্যে অনেক সময় পড়ে ছিলেন। পরে খবর পেয়ে পরিবারের লোকজন তাঁদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় আতিকুল চিকিৎসাধীন। এসআই ফজলে এলাহী বলেন, প্রাথমিক ভাবে জানা গেছে, স্থানীয় গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে বিরোধকে কেন্দ্র করে খুনের ঘটনা ঘটেছে। জড়িত কয়েকজনের নাম জানা গেছে। তদন্তের স্বার্থে তাঁদের নাম প্রকাশ করা যাচ্ছে না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হিসাবরক্ষক মাসুম রেজার প্রকাশ্যে ঘুষ গ্রহণ

বগুড়া মালতিনগর দুর্বৃত্তদের হামলায় নিহত ১  আহত ১

আপডেট সময় ১১:২১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫