ঢাকা ১১:০১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিকরা সমাজের দর্পন -ভিসি ড.এস.এম হেমায়েত জাহান যে কারণে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে জার্সি পরতে বাধ্য হচ্ছে আর্জেন্টিনা চট্টগ্রাম ছাড়া অন্য সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা : আন্তঃশিক্ষা বোর্ড ব্রুনাই শ্রমবাজারে হাইকমিশনার নওরিন আহসানকে ঘিরে বিতর্ক জুলাইয়ের ১২ দিনে রেমিট্যান্স এলো ১৩২ কোটি ডলার শাড়ি নিয়ে প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ বিয়েবাড়িতে খাসির বদলে মুরগির মাংস দেওয়ায় তুমুল মারামারি নেপালে আবার কেন জেন-জি বিক্ষোভ, নেপথ্যে কী? আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ডকে সমর্থন ট্রাম্প প্রশাসনের! রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী

ঢাকা আলিয়ায় শিবিরের মাসব্যাপী ইফতারের আয়োজন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা শাখার উদ্যোগে মাসব্যাপী শিক্ষার্থীদের জন্য ইফতারের আয়োজন করা হয়েছে। আল্লামা কাশগরী রহ. হলের মসজিদে প্রতিদিন ১২০ থেকে ১৫০ জন শিক্ষার্থী ইফতার করছে।

রহমত, মাগফিরাত, নাজাতের মাস রমজান এই মাসে একজন রোজাদারকে ইফতার করানো অত্যন্ত সওয়াবের কাজ। এই সওয়াবের অংশিদার হতে ঢাকা আলিয়া শিবিরের ব্যাতিক্রমী এই উদ্যোগ।

ঢাকা আলিয়ার হলে শত শত শিক্ষার্থীদের বসবাস। সবাইকে একসাথে ইফতারে পাওয়া কখনোই সম্ভব না। কিন্তু শিবিরের ব্যাতিক্রমী এই উদ্যোগের মাধ্যমে অনেকেই পাওয়া যাচ্ছে একসাথে ইফতারে, এতে করে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হচ্ছে। ছোট বড় সবাই মিলে একসাথে ইফতারে অংশে নিচ্ছে হল মসজিদে এবং ইফতারে পূর্বক্ষনে দেশ ও জাতির জন্য হচ্ছে দোয়া মোনাজাত।

মাসব্যাপী ইফতার আয়োজনের বিষয়ে ঢাকা আলিয়া ছাত্রশিবিরের সভাপতি মির্জা মোহাম্মদ সোলাইমানের কাছে জানতে চাইলে তিনি বলেন রমজান: আত্মশুদ্ধি, সংযম ও ইসলামী ভ্রাতৃত্বের এক অপূর্ব প্রশিক্ষণ । পবিত্র মাহে রমজান মুসলিম উম্মাহর জন্য এক মহিমান্বিত মাস, যা তাকওয়া, ধৈর্য ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। এই মাসে আল্লাহ তাআলা মানুষের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের অফুরন্ত সুযোগ করে দেন।

মহান আল্লাহ বলেন— “হে ঈমানদারগণ! তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো।” (সুরা আল-বাকারা: ১৮৩) এই মহিমান্বিত মাসে মুসলিম উম্মাহর মাঝে ইসলামী ভ্রাতৃত্ব ও সংহতির বন্ধন দৃঢ় করাই মূল লক্ষ্য।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন— “যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায়, সে তার সমান সওয়াব লাভ করবে, তবে রোজাদারের সওয়াব এতটুকুও কমানো হবে না।” (তিরমিজি, হাদিস: ৮০৭) এই শিক্ষাকে ধারণ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া শাখা মাসব্যাপী ইফতার কর্মসূচির আয়োজন করেছে, যেখানে শিক্ষার্থীরা একত্রিত হয়ে ইফতার করবে, ইসলামের শিক্ষা নিয়ে আলোচনা করবে এবং তাকওয়ার পথে নিজেদের অগ্রসর করবে।

আমরা বিশ্বাস করি, ইফতার শুধু একটি খাবারের আয়োজন নয়; এটি পারস্পরিক সহমর্মিতা, ভালোবাসা ও ইসলামী ঐক্যের এক অনন্য প্রতিচ্ছবি। এই আয়োজনে শরিক হওয়ার মাধ্যমে আমরা রমজানের প্রকৃত তাৎপর্য উপলব্ধি করতে পারব এবং ইসলামের সৌন্দর্য আরও গভীরভাবে অনুভব করতে পারব।

আসুন, আমরা সবাই একত্রিত হয়ে এই মহতী উদ্যোগে অংশগ্রহণ করি, রমজানের বরকতকে নিজেদের জীবনে বাস্তবায়ন করি এবং ইসলামের শান্তির বার্তা সবার মাঝে ছড়িয়ে দিই। আল্লাহ আমাদের এই প্রচেষ্টা কবুল করুন এবং এই রমজানকে আমাদের জন্য মাগফিরাতের কারণ বানিয়ে দিন। এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাল্লাহ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকরা সমাজের দর্পন -ভিসি ড.এস.এম হেমায়েত জাহান

ঢাকা আলিয়ায় শিবিরের মাসব্যাপী ইফতারের আয়োজন

আপডেট সময় ০৭:৫৮:২৫ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫