ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

সরিষাবাড়ীতে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

জামালপুরের সরিষাবাড়ীতে অবৈধ ৩ ইটভাটায় অভিযান চালিয়ে ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে উপজেলার মহাদান ও ভাটারা ইউনিয়নের বিভিন্ন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।

পরিবেশ অধিদপ্তরের সহায়তায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিছিল। এ সময় ঝুমুর ও তানিম নামে দুই ইটভাটার মালিককে দুই লাখ করে ৪ লাখ এবং সুবর্ণ ইটভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিছিল জানান, অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ঝুমুর ও তানিম নামে দুই ইটভাটার মালিককে দুই লাখ করে ৪ লাখ এবং সুবর্ণ ইটভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া একটি ভাটার চুল্লি পানি দিয়ে নিভিয়ে দেওয়া হয়। আর অন্য দুটি ভাটার কাঁচা ইট গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের পরিচালক সুকুমার সাহা, এস আই গোলাম মোস্তফা, সুব্রত সাহাসহ সেনা, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

সরিষাবাড়ীতে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আপডেট সময় ০৭:৫০:১৫ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫