ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

জাবির ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বাধ্যতামূলক ডোপ টেস্ট

  • জাবি প্রতিনিধি
  • আপডেট সময় ০৭:৪২:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
  • ৭০৭ বার পড়া হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) স্নাতক প্রথম বর্ষে ভর্তির ক্ষেত্রে ডোপটেস্ট বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (৩ মার্চ) তথ্যটি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা।

রবিবার (২ ফেব্রুয়ারি) উপাচার্য অধ্যাপক কামরুল আহসানের সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার বাধ্যতামূলক ডোপ টেস্ট করানো এবং ডোপ টেস্টের ফলাফল পজিটিভ আসলে সে ভর্তিচ্ছু শিক্ষার্থী ভর্তি জন্য অযোগ্য বলে বিবেচিত হবে বলে সিদ্ধান্ত হয়।

ভর্তি কমিটির সদস্য সচিব আলী রেজা বলেন,গতকাল ভর্তি কমিটি সভায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বাধ্যতামূলক ডোপ টেস্ট করানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে । কারো ডোপ টেস্ট পজিটিভ হলে সে ভর্তি জন্য অযোগ্য বলে বিবেচিত হবে। এছাড়াও অনলাইনে পছন্দের বিভাগ বিষয়ে আলী রেজা বলেন, আগামী ১৩ মার্চ থেকে সাবজেক্ট চয়েজ শুরু হতে পারে । এই তারিখকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি। সেইসাথে ভর্তি কার্যক্রম শুরুর বিষয়ে তিনি বলেন এপ্রিল মাসের মাঝামাঝিতে ভর্তি কার্যক্রম শুরু হতে পারে।

উল্লেখ্য ২০২৪ —২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গত ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৭ ফেব্রুয়ারি শেষ হয় । এবারে ১ হজার ৮১৪ টি আসনের বিপরীতে ২ লাখ ৬২ হাজার ৪৫০ জন প্রতিযোগিত করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

জাবির ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বাধ্যতামূলক ডোপ টেস্ট

আপডেট সময় ০৭:৪২:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫