ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলডিসি উত্তরণে মুক্তবাণিজ্য চুক্তি জোরদারের আহ্বান ডিসিসিআইর পবিপ্রবি শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া ফ্রী করল প্রশাসন উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি বিশ্বকাপের ধাক্কার পর জু’য়া খেলতে গিয়েও হারলেন নেইমার টিকটকার লিটন ও লেবু মিয়ার চুল কেটে দিল জনতা মাদলা সীমান্তে বিজিবির অভিযানে মোটরসাইকেল জব্দ মৌলভীবাজারের জুড়ী উপজেলার বন্যার্তদের পাশে ৫২ বিজিবি: ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাবার বিতরণ প্রবাসীদের জন্য সুখবর: আরও ৫ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা বিএমইটিতে নূর-এ-আলমকে ঘিরে দাপুটে সিন্ডিকেটের অভিযোগ শিক্ষামন্ত্রী ‘স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ’ : হাসনাত আবদুল্লাহ

মোহনগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত

নেত্রকোনার মোহনগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রাব্বি (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। ছুরিকাঘাতে রাব্বির ফুসফুস কেটে গিয়েছিল।

রোববার (০২-০৩-২৫) রাত ৮টার দিকে পৌর শহরের টেংগাপাড়া এলাকায় রেলস্টেশন পুকুরপাড়ে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাত ১১টার দিকে মারা যান রাব্বি।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত রাব্বি পৌরশহরের টেংগাপাড়া এলাকার আনিছ মিয়ার ছেলে। আনিছ মিয়া পেশায় একজন মাছ ব্যবসায়ী। রাব্বি তার বাবার সাথে মাছের ব্যবসা করতো।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সময় রাব্বি মৎস্য আড়তে মাছ বিক্রি করছিল। রাত ৮টার দিকে দুর্বৃত্তরা তাকে রেলস্টেশনের পুকুরপাড়ে ডেকে নিয়ে যায়। সেখানেই তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এদিকে ছুরিকাঘাতের পর প্রাণ বাঁচাতে পুকুরে লাফিয়ে পড়ে রাব্বি। তার চিৎকার শুনে আশপাশের লোকজন রাব্বিকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক রাব্বিকে দ্রুত মমেক হাসাপাতালে প্রেরণ করেন। রাত ১১টার দিকে মমেক হাসাপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে কিছু আলামত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের ধরতে অভিযান চলমান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি উত্তরণে মুক্তবাণিজ্য চুক্তি জোরদারের আহ্বান ডিসিসিআইর

মোহনগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত

আপডেট সময় ১১:২৯:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫