ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিকরা সমাজের দর্পন -ভিসি ড.এস.এম হেমায়েত জাহান যে কারণে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে জার্সি পরতে বাধ্য হচ্ছে আর্জেন্টিনা চট্টগ্রাম ছাড়া অন্য সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা : আন্তঃশিক্ষা বোর্ড ব্রুনাই শ্রমবাজারে হাইকমিশনার নওরিন আহসানকে ঘিরে বিতর্ক জুলাইয়ের ১২ দিনে রেমিট্যান্স এলো ১৩২ কোটি ডলার শাড়ি নিয়ে প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ বিয়েবাড়িতে খাসির বদলে মুরগির মাংস দেওয়ায় তুমুল মারামারি নেপালে আবার কেন জেন-জি বিক্ষোভ, নেপথ্যে কী? আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ডকে সমর্থন ট্রাম্প প্রশাসনের! রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী

বেরোবির অর্থনীতি শিক্ষার্থী সংসদের ভিপি ও জিএস দুই মেহেদী

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রথমবারের মতো অর্থনীতি শিক্ষার্থী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার কবি হেয়াত মামুদ ভবনে অর্থনীতি বিভাগের গ্যালারী রুমে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ২১ সদস্য বিশিষ্ট শিক্ষার্থী সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার মো. বেলাল উদ্দিন উক্ত বিভাগের ভিপি হিসেবে ১২তম ব্যাচের শিক্ষার্থী মো. মেহেদী হাসান ও জিএস হিসেবে ১৩তম ব্যাচের মো. মেহেদী হাসানের নাম ঘোষণা করেন। নির্বাচনে ২৬৯ ভোটের মধ্যে ১৬২ ভোট পেয়ে সহ সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন এবং ১৮৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক (জিএস) হয়েছেন।

নির্বাচনে জয়ী অন্যান্যরা হলেন, যুগ্ম সম্পাদক এস এম ফাহিম মুনতাসির ফিজু, কোষাধ্যক্ষ মোঃ সাব্বির হোসেন, নাটক, চলচ্চিত্র, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাদিকুজ্জামান খাশনবীশ সৌরভ, ক্রীড়া বিষয়ক সম্পাদক শিপন চন্দ্র তালুকদার, শিক্ষা গবেষণা ও সেমিনার বিষয়ক সম্পাদক মোঃ আরজিত ইসলাম, ক্যারিয়ার ও স্কিল ডেভেলপমেন্ট বিষয়ক সম্পাদক মোঃ নুরন্নবী হোসেন, ভাষা ও পাঠাগার বিষয় সম্পাদক হাবিবুর রহমান, সমাজ ও ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম, বিতর্ক বিষয়ক সম্পাদক সামিরা হক ইরা, সাহিত্য সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নিশাত তানজিম।
কার্যকরী নির্বাচিত ৪ সদস্য হলেন , মেহেদী হাসান সাগর ,মোঃ নাজমুল হক , মোঃ সাজু, মোঃ লাবিব হাসান রাব্বি ।
এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় প্রধান প্রফেসরড. মো. মোরশেদ হোসেনসহ সহযোগী অধ্যাপক মো. বেলাল উদ্দিন, সহকারী অধ্যাপক কাজী নেওয়াজ মোস্তফা, প্রভাষক মিন্টু বড়ুয়া ও সাইফুদ্দীন খালেদ।
ভিপিঃ মোঃ মেহেদী হাসান বলেন, অর্থনীতি বিভাগ হলো বেরোবির ইতিহাসে অন্যতম সমৃদ্ধ একটি বিভাগ। অর্থনীতি শিক্ষার্থী সংসদ নির্বাচন হলো বিভাগের ইতিহাসে প্রথম নির্বাচন। আমি ধন্যবাদ জানাতে চাই নির্বাচন কমিশন ও বিভাগ সংশ্লিষ্ট সকল কে এমন সুন্দর নির্বাচন আয়োজনের জন্য। আমাকে যারা নির্বাচিত করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এছাড়া তিনি আরও বলেন, বিভাগের সকল কে সাথে নিয়ে একসাথে চমৎকার কিছু কাজ উপহার দিতে চাই। এই বিজয় শুধু আমার নয়, এটি অর্থনীতি বিভাগের প্রতিটি শিক্ষার্থীর। আমি আপনাদের বিশ্বাস ও ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে নিরলসভাবে কাজ করতে চাই। শিক্ষার্থীদের একাডেমিক, ক্যারিয়ার ও সার্বিক উন্নয়নের জন্য আমরা একসঙ্গে কাজ করবো।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকরা সমাজের দর্পন -ভিসি ড.এস.এম হেমায়েত জাহান

বেরোবির অর্থনীতি শিক্ষার্থী সংসদের ভিপি ও জিএস দুই মেহেদী

আপডেট সময় ০৯:০৭:৫২ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫