২ মার্চ রবিবার বগুড়ার গাবতলী নেপালতলী ইউনিয়ন যুবদল, ছাত্রদল, কৃষক দল ও অঙ্গদলের আয়োজনে সাতটিকরি হাফিজিয়া মাদ্রাসায় দোয়া, ইফতার মাহফিল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। নেপালতলী ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি আশরাফুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি জনাব মোরশেদ মিল্টন। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম লিটন, থানা বিএনপি’র সদস্য তরিকুল ইসলাম, বিএনপি নেতা প্রভাষক আরিফ, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হাসান ডিটল, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আবুবক্কর সিদ্দিক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক পবন সরকার, উপজেলা শ্রমিক দলের সভাপতি আলম, শ্রমিক দল নেতা মিনারুল ইসলাম, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি সোহেল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, যুবদল নেতা মিডেল, হাফেজ মাওলানা তায়েব, হাফেজ ওসমান গনি প্রমূখ। ইফতার শেষে প্রধান অতিথি মোরসেদ মিল্টনের নিজ অর্থায়নে এতিমদের মাঝে খাবার ও শীতবস্ত্র বিতরণ করেন।
সংবাদ শিরোনাম ::
বগুড়া গাবতলীতে ইফতার মাহফিলে বি এন পি নেতা মোরশেদ মিল্টনের খাবার ও শীতবস্ত্র বিতরণ
-
আহসান হাবিব শিবলু গাবতলী, বগুড়া - আপডেট সময় ০৮:৫১:৫৫ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
- ৬৫৯ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ

























