ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিকরা সমাজের দর্পন -ভিসি ড.এস.এম হেমায়েত জাহান যে কারণে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে জার্সি পরতে বাধ্য হচ্ছে আর্জেন্টিনা চট্টগ্রাম ছাড়া অন্য সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা : আন্তঃশিক্ষা বোর্ড ব্রুনাই শ্রমবাজারে হাইকমিশনার নওরিন আহসানকে ঘিরে বিতর্ক জুলাইয়ের ১২ দিনে রেমিট্যান্স এলো ১৩২ কোটি ডলার শাড়ি নিয়ে প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ বিয়েবাড়িতে খাসির বদলে মুরগির মাংস দেওয়ায় তুমুল মারামারি নেপালে আবার কেন জেন-জি বিক্ষোভ, নেপথ্যে কী? আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ডকে সমর্থন ট্রাম্প প্রশাসনের! রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী

মাসব্যাপী রোজাদারদের ইফতারের ব্যবস্থা করেছে চৌমুহনী হকার্স মার্কেট মসজিদ কমিটি

পবিত্র মাহে রমজান মাসে প্রতিদিন রোজাদাদের জন্য ইফতারের আয়োজন করেছেন নোয়াখালীর চৌমুহনী হকার্স মার্কেট মসজিদ কমিটি। নোয়াখালী জাতীয় হকার্স সমবায় সমিতির লিঃ এর (খাজা হাফেজ মহিন উদ্দিন হকার্স মার্কেট) মার্কেটে অবস্থিত মসজিদের ২য় তলায় প্রতিদিন বিকাল ৫টা থেকে এই গণইফতারের কার্যক্রম অনুষ্ঠিত হবে।
আজ রোববার (২ মার্চ) দুপুরে জোহুরের নামাজের পর মসজিদে উপস্থিত শত শত মুসল্লিদের সম্মুখে দাঁড়িয়ে এই ঘোষণা দেন হকার্স মার্কেটের চেয়ারম্যান ও হকার্স মার্কেট মসজিদ কমিটির সভাপতি হাজী আবুল কাশেম।
রমজানে হকার্স মার্কেট মসজিদ কমিটির পক্ষ থেকে সকল রোজাদার মানুষের জন্য ইফতারে স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবার বিতরণের কর্মসূচিকে একটি মডেল কর্মসূচি উল্লেখ করে হাজী আবুল কাশেম বলেন, সচ্ছল মানুষ ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নিজ নিজ উদ্যোগে জনকল্যাণে এই কর্মসূচিতে অংশ গ্রহণ করতে পারেন। যারা নিজে উদ্যোগ নিতে পারবেন না তারা চাইলে আমাদের তহবিলে খাদ্য সামগ্রী বা নগদ অর্থ পাঠিয়ে এই মহৎ কাজে শরিক হতে পারেন।
হাজী আবুল কাশেম বলেন, রমজান মাস আসলে কৃত্রিমভাবে দ্রব্য মূল্যবৃদ্ধির একটা আশঙ্কা তৈরি হয়, অপরাধী চক্র সক্রিয় হয়। কিছু অসাধু ব্যবসায়ী অর্থের লোভে দিনের বেলায় বে-রোজদারীদের নিকট খাবার বিক্রি করে থাকেন। মার্কেটের মধ্যে এমন কাজ করা যাবেনা। যারা এ ধরনের অপরাধ করবে তাদের বিরুদ্ধে মসজিদ কমিটির পক্ষ থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে। প্রয়োজনে তার দোকানে তালা ঝুলিয়ে দেয়া হবে। যারা রমজান মাসের সম্মান রক্ষার্থে এমন পবিত্র কাজে সহযোগিতা করবে তাদের জন্য মসজিদ কমিটির পক্ষ থেকে পুরস্কারের ব্যবস্থা করা হবে।
এছাড়াও ২জন কোরআনে হাফেজ দিয়ে হকার্স মার্কেটে তারাবির নামাজ পড়ানো হচ্ছে এবং প্রতিদিন ইফতারের পূর্ব মূহুর্তে একজন আলেম দিয়ে রমজানের মাসআলা ও রমজানের তাৎপর্য নিয়ে আলোচনাসহ দোয়া করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকরা সমাজের দর্পন -ভিসি ড.এস.এম হেমায়েত জাহান

মাসব্যাপী রোজাদারদের ইফতারের ব্যবস্থা করেছে চৌমুহনী হকার্স মার্কেট মসজিদ কমিটি

আপডেট সময় ০৮:৪২:৪৯ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫