ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিকরা সমাজের দর্পন -ভিসি ড.এস.এম হেমায়েত জাহান যে কারণে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে জার্সি পরতে বাধ্য হচ্ছে আর্জেন্টিনা চট্টগ্রাম ছাড়া অন্য সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা : আন্তঃশিক্ষা বোর্ড ব্রুনাই শ্রমবাজারে হাইকমিশনার নওরিন আহসানকে ঘিরে বিতর্ক জুলাইয়ের ১২ দিনে রেমিট্যান্স এলো ১৩২ কোটি ডলার শাড়ি নিয়ে প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ বিয়েবাড়িতে খাসির বদলে মুরগির মাংস দেওয়ায় তুমুল মারামারি নেপালে আবার কেন জেন-জি বিক্ষোভ, নেপথ্যে কী? আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ডকে সমর্থন ট্রাম্প প্রশাসনের! রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী

নাটোরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই যখম

নাটোরের গুরুদাসপুরে পুকুর লিজের টাকা চাওয়াকে কেন্দ্র করে ছোট ভাই রফিকুল ইসলামকে কুপিয়ে জখম করেছে বড় ভাই আব্দুস সালাম ও তার দুই ছেলে।রোববার (২ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার বিয়াঘাট গ্রামে এ ঘটনা ঘটে। গুরুদাসপুর থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন রফিকুলের ছেলে কাওছার আহমেদ শুভ।অভিযোগসূত্রে জানা যায়, বিয়াঘাট মৌজায় যৌথ সম্পত্তির ওপর রফিকুল ও সালামের পুকুর রয়েছে। রোববার সকালে রফিকুল তার অংশের পুকুর লিজের টাকা চাইলে বড় ভাই সালাম টালবাহানা করেন। শুরু হয় বাকবিতণ্ডা ও গালিগালাজ। একপর্যায়ে আব্দুস সালাম (৬৬), তার দুই ছেলে আবাদী হোসেন (৩৯) ও আকরাম হোসেন (৪৪) লাঠিসোটা নিয়ে রফিকুল ইসলামের (৫৮) ওপর হামলা চালান। ছেলে আব্দুল্লাহ আল মুমিত তাকে বাঁচাতে গেলে তাকেও মারপিট করা হয়। মাথায় গুরুতর জখম অবস্থায় রফিকুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কর্তব্যরত চিকিৎসক ডা. অহিদুজ্জামান রুবেল বলেন, রফিকুলের মাথা ফেটে এক সেন্টিমিটার ডিপ হয়েছে। চিকিৎসা দেয়া হচ্ছে। কিন্তু এখনো ঝুঁকিমুক্ত নন তিনি।
অভিযুক্তদের না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে স্থানীয় লোকজন জানায়, পুকুর লিজের টাকা চাওয়ায় রফিকুলকে মারধর করা হয়েছে।গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন এ ব্যাপারে বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।নাটোর

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকরা সমাজের দর্পন -ভিসি ড.এস.এম হেমায়েত জাহান

নাটোরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই যখম

আপডেট সময় ০৬:৩৮:৪২ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫