রাজবাড়ী জেলার কালুখালীতে গৃহবধূর লাশ উদ্ধার করেছে কালুখালী থানা পুলিশ
উদ্ধারকৃত গৃহবধূ উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের সিঙ্গাপুর প্রবাসী মো: জহিরুল ইসলাম এর স্ত্রী জলি আক্তার (২৪)।
ঘটনাস্থল পরিদর্শন করে জানা যায়, শনিবার (১ মার্চ) দিবাগত রাতে খাবার খেয়ে নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন। সকালে ৯ টার দিকে তার শ্বাশুড়ি ঘুম থেকে ডাকলে সারা শব্দ না পেলে আশপাশের লোক ডাকাডাকি করে। পরে স্থানীয়রা আসলে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে ঝুলন্ত অবস্থায় দেখা যায়।
সংবাদ পেয়ে কালুখালী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো: জামাল হোসেন সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
এ ব্যাপারে কালুখালী থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করা করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
স্টাফ রিপোর্টার 
























